রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি অভিযোগ করেন, হায়দরাবাদ থেকে লোক এনে রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে এবং সাধারণ মানুষকে উসকানি দেওয়া হচ্ছে। নাম না করেই তিনি মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এবং ‘আম জনতা উন্নয়ন পার্টি’র নেতা হুমায়ূন কবীরকে নিশানা করেন।
এদিন মমতা আরও বলেন, ধর্মীয় ইস্যু নিয়ে বিভাজন তৈরির চেষ্টা চলছে। সেই প্রসঙ্গেই তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, বাবরি মসজিদ যেখানে ছিল, সেখানেই পুনর্নির্মাণ করার সাহস দেখাতে হবে। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
Advertisement
অন্যদিকে, বিরোধী শিবিরও পাল্টা শক্তি প্রদর্শনে পিছিয়ে নেই। কলকাতার হাজরায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র জমা দেওয়ার র্যালির আগে তাঁর পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে ‘সোনার বাংলা’ গড়ার ডাক দেন।
Advertisement
Advertisement



