মালদহে শিশুমৃত্যু বেড়ে ৮৯, অপুষ্টিকেই মূল কারণ বলছে বিশেষজ্ঞ দল

Image: AI নির্মিত

আগস্ট মাসের শুরু থেকে ২৯ তারিখ পর্যন্ত মালদহ মেডিক্যাল কলেজ (Maldaha Medical College) হাসপাতালে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৯। শনিবার স্বাস্থ্য দপ্তরের গঠিত বিশেষজ্ঞ দল হাসপাতাল পরিদর্শনের পর এই তথ্য জানায়। শিশুমৃত্যুর নেপথ্যে অপুষ্টিজনিত সমস্যাকেই অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে কমিটি। পাশাপাশি হাসপাতালের (Maldaha Medical College) পরিকাঠামোগত উন্নয়ন এবং প্রসূতিদের স্বাস্থ্য নিয়ে আরও জোর দেওয়ার সুপারিশ করা হয়েছে।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের (Swasthya Bhawan) অতিরিক্ত ডিরেক্টর তথা বিশেষজ্ঞ দলের চেয়ারম্যান প্রলয় আচার্যের নেতৃত্বে দলটি শনিবার সকালে মালদহ মেডিক্যাল কলেজে যায়। হাসপাতালের বিভিন্ন বিভাগের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন সদস্যরা।

আরও পড়ুন:  বিধবা শাড়ি কিংবা অস্ত্রহীন দুর্গা বরদাস্ত নয়, থিম হোক পুজোর পবিত্রতা বজায় রেখেই, দাবি বিশ্ব হিন্দু পরিষদের


পরে সাংবাদিক বৈঠকে প্রলয় (Swasthya Bhawan)জানান, আগস্টে মোট ৮৯টি শিশুর মৃত্যু হয়েছে। তবে এর নেপথ্যে একাধিক কারণ রয়েছে। অনেক শিশু জন্মের পর থেকেই শ্বাসকষ্ট, হৃদ্‌রোগ, জন্ডিস এবং কম ওজনের মতো সমস্যায় ভুগছিল। বিশেষজ্ঞদের মতে, প্রসূতিদের অপুষ্টিও শিশুমৃত্যুর অন্যতম কারণ। তাই গর্ভবতী মহিলা ও তাঁদের পরিবারের মধ্যে সচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে।

কমিটি আরও জানিয়েছে, জেলা স্বাস্থ্য দপ্তরের (Swasthya Bhawan) বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। এই ত্রুটিগুলি দ্রুত দূর করতে পদক্ষেপ করা হচ্ছে। প্রলয়ের দাবি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও কয়েকটি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অবৈধ গর্ভপাতের অভিযোগ নিয়েও ভবিষ্যতে পদক্ষেপের ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বাজেটের ঘোষণা এ বার বাস্তবে, সিভিক ভলান্টিয়ারদের সাম্মানিক বেড়ে ১২ হাজার

উল্লেখ্য, আগস্টের একদিনে ১০ শিশুর মৃত্যুর ঘটনায় মালদহে (Maldaha Medical College) তোলপাড় শুরু হয়েছিল। সেই ঘটনার পর একাধিক নার্সিংহোমে অভিযান চালানো হয় এবং পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করে স্বাস্থ্য দপ্তর। এরপরই বিশেষজ্ঞ কমিটিকে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে পাঠানো হয়।