• facebook
  • twitter
  • youtube
Sunday, 9 August, 2026

সুরুচি সংঘকে জমি ছেড়ে দেওয়ার নোটিস দিল এলআইসি, বেঁধে দিল সময়সীমা

নিউ আলিপুর এলাকায় এলআইসির ৪৯৮, ৪৯৯, ৫০০ ও ৫০১ নম্বর প্লট দখল করে সুরুচি সংঘ ক্লাব নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ

সুরুচি সংঘকে জমি ছেড়ে দেওয়ার নোটিস দিল এলআইসি, বেঁধে দিল সময়সীমা

রাজ্যে পালাবদল হতেই তৃণমূল কংগ্রেস নেতাদের একের পর এক কীর্তিকলাপ সামনে চলে আসছে। প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী তথা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মেসি কাণ্ড-সহ জমি দখল করার অভিযোগ উঠেছে। তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি, জমি দখল এবং শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। এবার এলআইসির জমি জবরদখল করে ক্লাব গড়ে তোলার অভিযোগ সামনে এল। ওই জমিতে গড়ে উঠেছিল সুরুচি সংঘ। এবার সেই সুরুচি সংঘকে নোটিস দিল এলআইসি। সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে ওই জমি ছেড়ে দিতে।

এদিকে স্বরূপ বিশ্বাস এখন জেলে। মহিলার শ্লীলতাহানি এবং তোলাবাজির অভিযোগে জেলে আছেন তিনি। অরূপ বিশ্বাস তিনবার হাজিরা এড়িয়ে অবশেষে হাজিরা দিয়েছেন বিধাননগর থানায়। এই দুই ভাই মিলেই এলআইসির জমি দখল করেছিল বলে অভিযোগ উঠেছে। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করার নোটিস দিয়েছে বিমা সংস্থা। শনিবার সুরুচি সংঘ ক্লাবের দেওয়ালে নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে। আইনজীবীর মাধ্যমে এলআইসি স্পষ্টভাবে জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে খালি করে দিতে হবে ওই দখল করা জমি। না হলে আইনি পথে হাঁটবে তাঁরা।

অন্যদিকে নিউ আলিপুর এলাকায় এলআইসির ৪৯৮, ৪৯৯, ৫০০ ও ৫০১ নম্বর প্লট দখল করে সুরুচি সংঘ ক্লাব নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ উঠেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। ওই জমিতে বেআইনি নির্মাণও করা হয়েছে। সুরুচি সংঘ ক্লাবের ব্যানারে বড় দুর্গাপুজো হয়। কিন্তু এবার সেখানের জমি কেলেঙ্কারি সামনে চলে এল। এই জমি ছাড়ার কথা আগে একাধিকবার বলা হয়েছিল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। সুরুচি সংঘের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ প্রথম তুলেছিল এলআইসি। তখনই সামনে আসে গোটা বিষয়টি।

তাছাড়া ক্ষমতার অপব্যবহার করে অরূপ এবং স্বরূপ বিশ্বাস জবরদখল করা জমি খালি করেননি। রাজ্যে পালাবদলের পর আবার নিজেদের জমি পুনরুদ্ধার করতে উদ্যোগী হয় এলআইসি। কদিন আগে জমি পুনরুদ্ধারের জন্য আলিপুর থানার দ্বারস্থ হয়েছিলেন বিমা সংস্থার অফিসাররা। এমনকী ১৮ জুলাইয়ের মধ্যে সুরুচি সংঘকে জমি খালি করার নোটিস দিল এলআইসি। আইনজীবীর এই নোটিস শনিবার সেখানে পৌঁছে গিয়েছে। সুরুচি সংঘ ক্লাবের উদ্যোগে প্রতিবছর দুর্গাপুজোর আয়োজন করা হয়। এই বিগ বাজেটের পুজো অত্যন্ত জনপ্রিয়। সুরুচি সংঘ ক্লাব রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের বলেই পরিচিত। এবার সুরুচি সংঘ ক্লাবের জমি খালি করার নোটিস দিল এলআইসি।