• facebook
  • twitter
  • youtube
Tuesday, 21 July, 2026

পূর্ব বর্ধমানের কালনায় শুটআউট, মৃত হুগলির যুবক

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২ জুলাই: গভীর রাতে গুলি করে এক যুবককে খুন করা হল। সোমবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা শহরে। কালনা স্টেশন সংলগ্ন নিউ মধুবন এলাকায় গুলি করে খুন করা হয় ওই যুবককে৷ মৃতের নাম মিলন সিংহ ওরফে রাজা (৪৪)। তিনি হুগলি জেলার চুঁচুড়ার বাসিন্দা। এই ঘটনায় মঙ্গলবার সকালে কালনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য

পূর্ব বর্ধমানের কালনায় শুটআউট, মৃত হুগলির যুবক

প্রতীকী চিত্র

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২ জুলাই: গভীর রাতে গুলি করে এক যুবককে খুন করা হল। সোমবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা শহরে। কালনা স্টেশন সংলগ্ন নিউ মধুবন এলাকায় গুলি করে খুন করা হয় ওই যুবককে৷ মৃতের নাম মিলন সিংহ ওরফে রাজা (৪৪)। তিনি হুগলি জেলার চুঁচুড়ার বাসিন্দা। এই ঘটনায় মঙ্গলবার সকালে কালনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, সোমবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে৷ পুলিশ জানতে পেরেছে, মিলন সিংহ লিচু ব্যবসার জন্য চুঁচু়ড়া ছেড়ে কালনায় থাকতেন৷ সোমবার রাতে যখন গুলি চলে, তখন মিলন স্টেশন সংলগ্ন একটি হোটেলে ছিলেন। যেখানে তিনি কাজ করতেন। সেখানেই ঘটনার সময় তিনি ভাত খাচ্ছিলেন৷ রাতে বাইকে চেপে কয়েকজন দুষ্কৃতী এসে তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায়৷ সঙ্গে সঙ্গে ওখানে লুটিয়ে পড়েন যুবক৷ খবর পেয়ে কালনা থানার পুলিশ এবং জিআরপি ঘটনাস্থলে যায়৷ কী কারণে এই শুটআউট তা এখনও জানা জায়নি৷ সমাজবিরোধীদের সঙ্গে যোগাযোগ ছিল নিহত যুবকের। প্রাথমিক তদন্তে পুলিশ এমনটাই অনুমান করেছে৷ এই ঘটনায় কাউকেই গ্রেফতার করা যায়নি৷ এলাকার পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে৷