• facebook
  • twitter
Thursday, 21 May, 2026

আদালতে আত্মসমর্পণ জাভেদ খানের

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন তিলজলায় অশান্তির ঘটনায় দায়ের হওয়া সেই মামলায় এদিন আত্মসমর্পণ

বৃহস্পতিবার আলিপুর আদালতে আত্মসমর্পণ করলেন তৃণমূল বিধায়ক জাভেদ খান। তাঁর বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ দায়ের হয়েছিল এবং এফআইআরে মোট ১০ জনের নাম ছিল বলে জানা গিয়েছে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন তিলজলায় অশান্তির ঘটনায় দায়ের হওয়া সেই মামলায় এদিন আত্মসমর্পণ করেছেন তিনি।

সূত্রের খবর, গত ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর তিলজলা এলাকায় উত্তেজনা ও অশান্তির ঘটনা ঘটে। ওই এলাকা জাভেদ খানের বিধানসভা কেন্দ্র কসবার অন্তর্গত। ঘটনার পর দায়ের হওয়া মামলায় জাভেদ খান-সহ মোট ১০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এর আগে মামলার বাকি ন’জন অভিযুক্ত আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন। বৃহস্পতিবার এসিজেএম আদালতে হাজিরা দেন জাভেদ খানও। পরে আদালত ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে।

Advertisement

Advertisement

Advertisement