এই সময় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার (Kanchenjunga) দেখা মেলা নতুন কিছু নয়। তবে এবার ধূপগুড়ির পাশাপাশি মূর্তি এবং বানারহাট থেকেও দেখা গেল কাঞ্চনজঙ্ঘাকে। চলতি মরসুমে প্রথমবার এই দুই এলাকা থেকে এমন মনোরম দৃশ্য দেখা গেল। স্বাভাবিকভাবেই খুশি পর্যটক থেকে স্থানীয়রা।
বুধবার সকাল থেকেই আকাশ ছিল পরিষ্কার। রোদ ঝলমলে আবহাওয়ায় স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘার (Kanchenjunga) বরফে ঢাকা চূড়া। স্থানীয় বাসিন্দাদের কথায়, আকাশ পরিষ্কার থাকায় দূর থেকেই পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে। সাধারণত অক্টোবরের শেষ সপ্তাহে অনুকূল আবহাওয়া থাকলে উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকা থেকে এই দৃশ্য দেখা যায়।
আরও পড়ুন: দিঘা-মন্দারমণিতে উত্তাল সমুদ্র, অর্ণবের জেরে দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা
সোমবার ধূপগুড়ি-সহ ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে কাঞ্চনজঙ্ঘার (Kanchenjunga) মনোরম দৃশ্য নজরে এসেছিল। বরফে মোড়া হিমালয়ের শৃঙ্গ দেখতে দেশ-বিদেশের পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য ছিল দার্জিলিং। কিন্তু এবার দার্জিলিঙে না গিয়েও ডুয়ার্সের বিভিন্ন জায়গা থেকে দেখা মিলছে এই হিমালয় শৃঙ্গের। কাঞ্চনজঙ্ঘা দেখতে একাধিক এলাকায় ভিড় জমান স্থানীয় মানুষ ও পর্যটকরা।
ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটকদের কাছে এমন দৃশ্য ছিল অনেকটাই অপ্রত্যাশিত। সকালে ঘুম থেকে উঠে পশ্চিম আকাশের দিকে তাকাতেই তাঁদের চোখে পড়ে সূর্যের আলোয় ঝলমল করা বরফে ঢাকা পাহাড়ের চূড়া। ডুয়ার্সের চেনা সবুজ অরণ্য, পাহাড়ি নদী এবং প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ দৃশ্য ভ্রমণের আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন: অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ঘণ্টায় ১৩৫ কিমি বেগে বইছে হাওয়া
বিশেষ করে ধূপগুড়ি শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই শৃঙ্গ (Kanchenjunga) দেখারর জন্য বহু মানুষ জড়ো হন। মূর্তি ও বানারহাট থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়া পর্যটকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রকৃতির এমন অনন্য রূপের সাক্ষী হতে পেরে শুশি স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/KWJSYUkvG6M?si=iJxowDowM-r2qPeo” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>