২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট, তিন মামলায় স্বস্তি

Photo File

রাজ্যের তিনটি থানায় দায়ের হওয়া মামলায় আপাতত স্বস্তি পেলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর রক্ষাকবচের মেয়াদ আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ফলে ওই তিন মামলায় আপাতত অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

শুধু তিনটি মামলাই নয়, অভিষেকের সেবাশ্রয় প্রকল্প ঘিরে দায়ের হওয়া মামলাতেও রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়েছে। এই প্রকল্পে অনিয়মের অভিযোগে ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর এবং রবীন্দ্রনগর থানায় তদন্ত চলছে। ওই মামলাতেও আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অভিষেককে রক্ষাকবচ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দেশে ১ কোটি পার এইচপিভি টিকার ডোজ, সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদী


উল্লেখ্য, কলকাতার ভবানীপুর থানা এবং দক্ষিণ ২৪ পরগনার কালীতলা ও বিষ্ণুপুরু থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। গত ২৫ আগস্ট এই তিন মামলায় তাঁকে রক্ষাকবচ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সোমবার, ৩০ নভেম্বর সেই রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই মেয়াদ বৃদ্ধির আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক।

সোমবার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়েছে, মামলাগুলির তদন্ত এখনও শেষ হয়নি। প্রাথমিক তদন্তের রিপোর্টও আদালতে জমা দেয় রাজ্য। পাশাপাশি অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করে রাজ্য সরকার। তবে শেষ পর্যন্ত মেয়াদ বৃদ্ধির নির্দেশ দেয় হাইকোর্ট।

আরও পড়ুন: এখনও সঙ্কট কাটেনি রেখা পাত্রের, ফুসফুসে রয়েছে সমস্যা

এর আগে রক্ষাকবচ দেওয়ার সময় তদন্তে সহযোগিতার শর্তও বেঁধে দিয়েছিল আদালত। নির্দেশ অনুযায়ী, তদন্তকারী সংস্থা তলব করলে অভিষেককে হাজিরা দিতে হবে। অভিষেক তদন্তে সহযোগিতা না করলে রাজ্য আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে বলেও জানিয়েছিল হাইকোর্ট।

উল্লেখ্য, চলতি বছরের বিধানসভা নির্বাচনে তৃণমূল হেরে যাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মোট ১৬টি এফআইআর দায়ের হয় বলে খবর। পুলিশের দায়ের করা এফআইআরগুলিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন অভিষেক। সেই মামলাগুলির মধ্যে তিনটি মামলায় আপাতত রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/RD2zqUpAiMY?si=AdKKz7I26–ox38z” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>