২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাড়াবাড়ি তথা অফিসে পুলিশি তল্লাশি সংক্রান্ত মামলা খারিজ করে দিল হাইকোর্ট (Calcutta High Court)। চব্বিশের লোকসভা ভোটের সময়ে কোলাঘাটের ওই বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। পুলিশের দাবি ছিল, এক অভিযুক্তকে খুঁজতেই সেখানে গিয়েছিলেন আধিকারিকেরা। সেই সময় রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অভিযোগ করেছিলেন, রাজনৈতিক উদ্দেশেই তাঁর বাড়ি এবং অফইসে তল্লাশি চালানো হয়েছিল। পরে বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা (Calcutta High Court) করেন তিনি।
শুনানি চলাকালীন কোলাঘাট থানার তরফে আদালতে একটি রিপোর্ট জমা দেওয়া হয়। সেখানে জানানো হয়েছে, ওই দিনের তল্লাশিতে কোনও সন্দেহজনক বস্তু বা তথ্য পাওয়া যায়নি। এমনকি ‘সিজার লিস্ট’-ও ফাঁকা ছিল। ফলে ওই ঘটনার পর তদন্ত আর এগোয়নি বলে পুলিশের তরফে আদালতকে জানানো হয়।
ঘটনার দিন শুভেন্দু (Suvendu Adhikari) কোলাঘাটের ওই বাড়িতে ছিলেন না। তিনি একটি রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। বিজেপির অভিযোগ করেছিল, প্রায় ৭০-৮০ জন পুলিশকর্মী বাড়িটি ঘিরে তল্লাশি চালিয়েছিল। যদিও পুলিশের বক্তব্য ছিল, এক দুষ্কৃতীর খোঁজেই ওই তল্লাশি চালানো হয়েছিল।
পুলিশের তল্লাশির খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা সেখানে পৌঁছন। তাঁদের সঙ্গে পুলিশের বচসাও হয়। পরে খবর পেয়ে রাজনৈতিক কর্মসূচি থেকে কোলাঘাট থানায় যান শুভেন্দু অধিকারী। সেখানে কোনও পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি।
শুভেন্দু (Suvendu Adhikari) দাবি করেছিলেন, তাঁর সঙ্গে হাইকোর্টের রক্ষাকবচ রয়েছে। পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারে না। তিনি আরও বলেন, পুলিশের কাছে যদি বৈধ সার্চ ওয়ারেন্ট থেকে থাকে তা হলে তাঁর উপস্থিতিতে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে তল্লাশি চালানো উচিত ছিল।
আরও পড়ুন: পুজো পরিক্রমায় ‘ভুয়ো পাস’ বিক্রির অভিযোগ, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের বাড়ি ইডির অভিযান
তিনি (Suvendu Adhikari) অভিযোগ করেছিলেন, তাঁরি পরিবারের সদস্যদেরও রাজনৈতিক কারণে হেনস্থার মুখে পড়তে হয়েছে। কোলাঘাটের ভাড়াবাড়ি ও অফিসে পুলিশ কেন অভিযান চালান, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।
শুভেন্দু (Suvendu Adhikari) হাইকোর্টে (Calcutta High Court) আরও অভিযোগ করেছিলেন, তল্লাশির সময় পুলিশের সঙ্গে তৃণমূলের ভোটকৌশল সংস্থা আই-প্যাকের প্রতিনিধিরাও ছিলেন। সেই মামলাতেই পুলিশের রিপোর্ট এবং সংশ্লিষ্ট বিষয়গুলি বিবেচনা করে মঙ্গলবার মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/wwn5fHBsjBw?si=1MFEQZJs4UV6jdTW” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>