এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। আর চুরি করা জিনিসের তালিকায় রয়েছে ঘরের অন্যান্য জিনিসের সঙ্গে গ্যাস ভর্তি সিলিন্ডারও। ঘটনাটি ঘটেছে, বেলেঘাটার চাউলপট্টি রোডে। প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে ওই বাড়ির সদস্যরা। আর এরপরেই চুরির ঘটনাটি ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গ্যাস সঙ্কটের আবহে এই গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার এই ঘটনাটি ঘটে। জানা যায়, সেদিন সকালে ঘুম থেকে ওঠার পরেই বাড়ির মহিলা দেখেন রান্নাঘরের দরজা খোলা, বাসনপত্র সব ওলট-পালট হয়ে রয়েছে। এরপরেই তাঁর চোখে পড়ে বেশ কিছু বাসনপত্রের সঙ্গে রান্নাঘর থেকে উধাও গ্যাস সিলিন্ডার।
Advertisement
এছাড়াও পাশের ঘরের আলমারি থেকে কয়েকটি রুপোর গয়না ও আরও কিছু সামগ্রী চুরি যায়। কিন্তু সবথেকে বেশি গ্যাস চুরি যাওয়ায় পরিবারের লোক বিপাকে পড়েন। ঘটনার পরে বেলেঘাটা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন বাড়ির সদস্যরা। তাঁদের অভিযোগ, অনেক কষ্ট করে শেষপযর্ন্ত একটি গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা করেছিলেন তাঁরা। সেটিও চুরি হয়ে গেল। পুলিশকে তাঁদের অনুরোধ, তাঁরা বাসনপত্র উদ্ধার না করুন, গ্যাস সিলিন্ডারটি উদ্ধার করে দেন। এর পরই চোরকে ধরতে পুলিশ তদন্ত শুরু করে এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখেন। তবে এখনও পযর্ন্ত চোরকে শনাক্ত করা যায়নি।
Advertisement
Advertisement



