কাঁকসার মলানদীঘের জাঠগড়িয়া মোড়ের কাছে জঙ্গলের ভিতর দেহ মানুষের কঙ্কাল উদ্ধার (Four human skeletons found)। একসঙ্গে চারটি মানুষের কঙ্কাল উদ্ধার হওয়ায় স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় রহস্য ঘনায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে খবর, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জঙ্গলের বেশ কিছুটা ভিতরে যান পুলিশকর্মীরা। সেখানে চারটি কঙ্কাল (Four human skeletons found) পড়ে থাকতে দেখা যায়। এরপর নির্দিষ্ট নিয়ম মেনে এলাকা ঘিরে কঙ্কালগুলি (Four human skeletons found)উদ্ধার করা হয়।
আরও পড়ুন: দু’দিনে ৬৫! কলকাতায় আরও ২৫ হোটেল-রেস্তরাঁর ফুড লাইসেন্স বাতিল, তালিকায় চাঁ ওয়া-নিউ আলিয়া
ঘটনাস্থলে তল্লাশি চালানোর পাশাপাশি আশপাশের জঙ্গল ও এলাকাও খতিয়ে দেখেন পুলিশকর্মীরা। কীভাবে সেখানে চারটি কঙ্কাল (Four human skeletons found) এল, সেগুলি কার এবং ঘটনার নেপথ্যে কোনও রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কঙ্কাল উদ্ধারের(Four human skeletons found) জায়গার ঠিক পাশেই একটি গাছ থেকে চারটি দড়ি ঝুলতে দেখা যায়। এছাড়াও গাছের গোড়া থেকে একটি লাইলনের ব্যাগ উদ্ধার হয়েছে। ওই ব্যাগ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কঙ্কালগুলির পরিচয় জানার চেষ্টা শুরু করেছে পুলিশ। কঙ্কালের আকার দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, চারজনের মধ্যে একজন শিশু থাকতে পারে।
তবে কঙ্কালগুলি (Four human skeletons found)কোথা থেকে এল, তাঁদের কীভাবে মৃত্যু হয়েছে এবং কতদিন আগে তাঁদের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সঙ্গে কোনও অপরাধের যোগ রয়েছে কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: রিপাবলিকানরা জিতলেই প্রত্যেক মার্কিন প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার! বড় ঘোষণা ট্রাম্পের
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার রাসপ্রিত সিং জানান, চারটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিকভাবে সেগুলি মানুষের কঙ্কাল বলে চিহ্নিত হয়েছে। ফরেনসিক বিভাগের আধিকারিকরা কঙ্কালগুলি উদ্ধার করেছেন। ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর কঙ্কালগুলি কার এবং কোনও নির্দিষ্ট নিখোঁজ ব্যক্তির সঙ্গে তাঁদের যোগসূত্র রয়েছে কি না, তা জানা যাবে। কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
উদ্ধার হওয়া কঙ্কালগুলি (Four human skeletons found) ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। পরীক্ষার রিপোর্ট হাতে এলে মৃত্যুর আনুমানিক সময়, পরিচয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে তদন্তকারীরা মনে করছেন।
দেখুন: পুজোয় বাংলা ছবির ব্যবসা নিয়ে আশাবাদী প্রসেনজিৎ, উঠল ৫০ কোটির প্রসঙ্গ