• facebook
  • twitter
Sunday, 1 February, 2026

সন্দীপ ঘোষ গ্রেফতার হতে না হতেই আগুন নিজাম প্যালেসে!

নিজাম প্যালেসের একটি বহুতলের ছ'তলার থাকা কর্মীদের কোয়ার্টার থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।

প্রতীকী ছবি

সন্দীপ ঘোষকে গ্রেফতার করার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আগুন লাগল নিজাম প্যালেসে! ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে।

জানা গিয়েছে, নিজাম প্যালেসের একটি বহুতলের ছ’তলার থাকা কর্মীদের কোয়ার্টার থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। স্থানীয়রা গিয়ে আগুন দেখে সঙ্গে সঙ্গে খবর দেন দমকলে। দমকলের তিনটি ইঞ্জিন শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছোয়। তবে, স্থানীয় মানুষের তৎপরতার কারণেই আগুন নেভানো সম্ভব হয়। বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গেছে।

Advertisement

গতকাল, অর্থাৎ সোমবার সন্ধেবেলা নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে সিবিআই। ২০২১ সালে ঘটা টেন্ডার দুর্নীতির কারণে গ্রেফতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, গ্রেফতার তাঁর আরও তিন সহযোগী। বর্তমানে তাঁরা নিজাম প্যালেসেই রয়েছেন, যার জন্য এই আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে, যেখানে আগুন লেগেছে, সিবিআই-এর দপ্তর তার থেকে অনেকটা দূরেই।

Advertisement

Advertisement