• facebook
  • twitter
  • youtube
Monday, 22 June, 2026

রাজ্যের সব প্রকল্প জারি থাকার ঘোষণা অর্থমন্ত্রীর

সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে, আগের সরকারের চালু করা জনমুখী প্রকল্পগুলি বন্ধ করা হবে না। সেই অবস্থান বজায় রেখেই এ দিনের বাজেটে জানানো হয় প্রকল্পগুলি চালু থাকবে

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটের শুরুতেই বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, পূর্ববর্তী সরকারের আমলে চালু হওয়া সমস্ত জনকল্যাণমূল প্রকল্প আপাত বহাল থাকবে। তবে সময়ের প্রয়োজন ও বাস্ত পরিস্থিতি অনুযায়ী সেগুলির কিছু পরিবর্তন ও পরিমার্জন করা হতে পারে।

বাজেজ বক্তৃতায় তিনি বলেন, সরকারি প্রকল্পগুলির সুবিধা যাতে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া ও প্রান্তিক মানুষের কাছে কার্যকরভাবে পৌঁছয়, তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সেই উদ্দেশে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রকল্পের কাঠামো ও নিয়মে সংশোধন আনা হবে।

উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে, আগের সরকারের চালু করা জনমুখী প্রকল্পগুলি বন্ধ করা হবে না। সেই অবস্থান বজায় রেখেই এ দিনের বাজেটে জানানো হয় প্রকল্পগুলি চালু থাকবে। তবে সেগুলিকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করতে প্রয়োজনীয় পরিবর্তন করা হবে।

তৎকালীন সরকারের সময় মহিলাদের আর্থিক সহায়তার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়েছিল। বর্তমান সরকার অন্নপূর্ণা যোজনা চালু করেছে, যার মাধ্যমে নির্ধারিত নিয়ম মেনে যোগ্য উপভোক্তাদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আয়ুষ্মান ভারত চালুর কথাও ঘোষণা করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা এবং বেকার যুবক-যুবতীদের সহায়তার বিভিন্ন প্রকল্পও নতুন সরকার অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।