রাজ্য পুলিশের ডিজি পদে সিদ্ধনাথ গুপ্তার মেয়াদ আরও ৬ মাস বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

Image: Social Media

রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তার (DG Siddh Nath Gupta) চাকরির মেয়াদ আবারও বাড়ানো হল। আগামী ৩১ অক্টোবর তাঁর চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই কেন্দ্রের তরফে নবান্নকে চিঠি দিয়ে জানানো হয়েছে, আরও ছ’মাস ডিজি  (DG Siddh Nath Gupta)পদে বহাল থাকবেন ১৯৯২ ব্যাচের এই আইপিএস অফিসার।

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পরই রাজ্য পুলিশের ডিজি পদে তাঁকে (DG Siddh Nath Gupta) এনেছিল নির্বাচন কমিশন। তৎকালীন ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে তাঁর জায়গায় সিদ্ধনাথকে দায়িত্ব দেওয়া হয়। সেই সময় কলকাতা পুলিশের কমিশনার, রাজ্য পুলিশের এডিজি(আইনশৃঙ্খলা) এবং ডিজি (কারা) পদেও পরিবর্তন করা হয়েছিল।


এর আগে ৩০ এপ্রিল সিদ্ধনাথের (DG Siddh Nath Gupta) অবসন নেওয়ার কথা ছিল। কিন্তু ভোটপর্ব শেষ না হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাঁর চাকরির মেয়াদ আরও ছ’মাস বাড়িয়েছিল। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর (DG Siddh Nath Gupta) চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী এপ্রিল পর্যন্ত রাজ্য পুলিশের শীর্ষ পদে থাকবেন তিনি।

আরও পড়ুন: কৃষ্ণসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা, জাহাজে ছিলেন ২৩ জন ভারতীয়

কেন্দ্রীয় মন্ত্রীসভার নিয়োগ কমিটির সচিবালয়ের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সিদ্ধানাথের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রীসভার নিয়োগ কমিটি। জনস্বার্থের কথা মাথায় রেখেই ১৯৫৮ সালের অল ইন্ডিয়া সার্ভিস (ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফটস) আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিদ্ধনাথের অবসরের পর রাজ্য পুলিশের পরবর্তী ডিজি কে হবেন, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছিল। নতুন ডিজি বাছাইয়ের জন্য কেন্দ্রের তরফে রাজ্য সরকারের কাছে আধিকারিকদের নাম চাওয়া হয়েছিল। সেই মতো নবান্নও কয়েক জন আইপিএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠায়। কিন্তু আপাতত সেই প্রক্রিয়ায় ইতি টেনে সিদ্ধনাথের মেয়াদ আরও ছমাস বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/UbdrBzAThdg?si=_wuFtlUBp7p4O_8t” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>