• facebook
  • twitter
  • youtube
Thursday, 2 July, 2026

রথযাত্রায় পুরীগামী যাত্রীদের জন্য পূর্ব রেলের জোড়া স্পেশাল ট্রেন, রইল সময়সূচি

০৩১০১ কলকাতা-খুরদা রোড স্পেশাল ১৩, ১৪, ১৫, ২১, ২২ ও ২৩ জুলাই চলবে

রথযাত্রায় পুরীগামী যাত্রীদের জন্য পূর্ব রেলের জোড়া স্পেশাল ট্রেন, রইল সময়সূচি

File Photo

রথযাত্রা উপলক্ষে পুরীগামী যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে দু’টি জোড়া বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল। কলকাতা-খুরদা রোড এবং মালদা টাউন-পুরী রুটে এই বিশেষ ট্রেনগুলি চলবে। ট্রেনগুলিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ও এসি কোচের ব্যবস্থা থাকবে।
০৩১০১ কলকাতা-খুরদা রোড স্পেশাল ১৩, ১৪, ১৫, ২১, ২২ ও ২৩ জুলাই চলবে। ট্রেনটি কলকাতা থেকে রাত ১১টা ৫০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৯টা ৩৫ মিনিটে খুরদা রোড পৌঁছবে। ০৩১০২ খুরদা রোড-কলকাতা স্পেশাল ১৪, ১৭, ১৮, ২২, ২৫ ও ২৬ জুলাই চলবে। বিকেল ৩টা ৪০ মিনিটে খুরদা রোড থেকে ছেড়ে পরদিন রাত ২টায় কলকাতায় পৌঁছবে। পথে আন্দুল, খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, যাজপুর-কেওনঝর রোড, কটক ও ভুবনেশ্বরে থামবে।
উত্তরবঙ্গের যাত্রীদের জন্য ০৩৪০৩ মালদা টাউন-পুরী স্পেশাল ১৪ ও ২২ জুলাই দুপুর ১টা ১০ মিনিটে মালদা টাউন থেকে ছেড়ে পরদিন ভোর ৫টা ৩০ মিনিটে পুরী পৌঁছবে। ০৩৪০৪ পুরী-মালদা টাউন স্পেশাল ১৭ ও ২৫ জুলাই সন্ধ্যা ৬টা নাগাদ পুরী থেকে ছেড়ে পরদিন সকাল ৯টা ২০ মিনিটে মালদা টাউন পৌঁছবে। এই ট্রেনটি নিউ ফরাক্কা, পাকুড়, রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর-শান্তিনিকেতন, বর্ধমান, ডানকুনি, আন্দুল, খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, যাজপুর-কেওনঝর রোড, কটক, ভুবনেশ্বর ও খুরদা রোড স্টেশনে থামবে।