• facebook
  • twitter
Thursday, 21 May, 2026

জ্বালানি তেলের ব্যবহার কমাতে এবার বাসে যাত্রা জেলা প্রশাসনের

বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ৫ জেলার প্রশাসনিক অধিকর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পশ্চিম এশিয়ায় যুদ্ধের পরিস্থিতির আঁচ এসে পড়েছে আমাদের দেশের জ্বালানি ভাঁড়ারেও। তাই কয়েক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী দেশবাসীকে গাড়ি ব্যবহারের ক্ষেত্রে রাশ টানার আবেদন জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাঁর কনভয়ে বেশি গাড়ি ব্যবহার করছেন না। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ৫ জেলার প্রশাসনিক অধিকর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেলার বিডিও, এসডিও, অতিরিক্ত জেলাশাসক ও জেলাশাসকের।

পাশাপাশি জেলা পুলিশের অধিকারিকদেরও। দুর্গাপুরের বৈঠকের যাওয়ার জন্য জেলার অধিকারিকদের জন্য ২টি বাসের ব্যবস্থা করা হয়। সেই বাসেই জেলার আধিকারিক থেকে জেলাশাসক বৈঠকে রওনা দেন। একই ভাবে জেলা পুলিশের অধিকারিকরাও ২টি বাসে দুর্গাপুর রওনা দেন বলে জানা গিয়েছে। পুরুলিয়ার জেলা শাসক সুধীর কোন্থাম বলেন, আজ আমরা দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে একাধিক গাড়ি না নিয়ে প্রশাসনের আধিকারিকরা ও পুলিশের আধিকারিকরা মিলে দু’টি ছোট গাড়ি ব্যবহার করেছি।

Advertisement

Advertisement

Advertisement