সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা এবং রাজ্যে অশান্তি ছড়ানোর বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মুর্শিদাবাদের বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে আয়োজিত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘ভারতমাতার বিরুদ্ধে কোনও রকম ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।‘ রাজ্যে হিংসা ও অশান্তির ঘটনাও কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু।
<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FSuvenduWB%2Fvideos%2F1870904647662907%2F&show_text=false&width=560&t=0″ width=”560″ height=”314″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>
অনুষ্ঠান থেকে তৃণমূল সরকারের আমলে মুর্শিদাবাদের একাধিক অশান্তির ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। ধুলিয়ান, সামশেরগঞ্জ এবং বেলডাঙার অশান্তির প্রসঙ্গ উল্লেখ করেন। পাশাপাশি ট্রেনে পাথর ছোঁড়া এবং বিভিন্ন দাবিতে বারবার জাতীয় সড়ক অবরোধের ঘটনা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘ধুলিয়ান ও সামশেরগঞ্জে কেন অশান্তি হবে? ট্রেনে কেন পাথর ছোঁড়া হবে বেলডাঙাকে কেন অশান্ত করা হবে? সামান্য কোনও বিষয় নিয়ে বারবার জাতীয় সড়ক অবরোধ করা হবে কেন? ভারতমাতার বিরুদ্ধে কোনও ষড়যন্তর বরদাস্ত করা হবে না।‘
রাজ্যে শান্তি ফেরানো এবং নারী-সহ সমস্ত স্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তাঁর সরকারের অন্যতম অগ্রাধিকার বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আইনশৃঙ্খল বজায় রাখা, হিংসা রুখে দেওয়া এবং সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক রাখার উপরও জোর দেন তিনি।
এ দিনের অনুষ্ঠানে কার্তিক মহারাজের ভূয়সী প্রশংসা করেন শুভেন্দু। তিনিই তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘কার্তিক মহারাজ আমাকে নিজের সন্তানের মতো ভালবাসেন। বাংলায় শান্তি ফেরানোর জন্য তিনি নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’ ভারত সেবাশ্রম সঙ্ঘের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি। সমাজের জন্য এই সংগঠনের অবদানের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।
একই সঙ্গে এক লক্ষ কণ্ঠে গীতাপাঠের উদ্যোগের জন্য কার্তিক মহারাজকে ধন্যবাদ জানান শুভেন্দু। তাঁর মতে, আধ্যাত্মিক চেতনা প্রসারে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
আরও পড়ুন: বিচারপতিদের নিয়ে মন্তব্য, অভিষেককে শোকজ কলকাতা হাইকোর্টের
মুর্শিদাবাদে সাম্প্রতিক সময়ে একাধিক অশান্তির ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওয়াকফ আইন ঘিরে বিক্ষোভের সময় জেলায় হিংসার ঘটনা ঘটেছিল। পাশাপাশি ট্রেনে পাথর ছোঁড়া, রাস্তা অবরোধ এবং সংঘর্ষের মতো ঘটনাও জননিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে উদ্বেগ তৈরি করেছিল।
এ দিনের ধর্মীয় সমাবেশ থেকে সেই ঘটনাগুলির প্রসঙ্গ তুলে ধরে ভবিষ্যতে অশান্তি রুখতে সরকারের অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দেন শুভেন্দু। ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনওভাবেই সাম্প্রদায়িক সংঘাতের পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ও উল্লেখ করেন তিনি।
এ দিন রাজ্যে দুর্গাপুজো ও কালীপুজোর সংখ্যা বৃদ্ধির কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এ বছর মুর্শিদাবাদে প্রায় ১৩ হাজার দুর্গাপুজো এবং ৭ হাজার কালীপুজো অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি রাজ্যের প্রাচীন মন্দির ও মঠগুলির সংস্কার এবং ঐতিহ্য সংরক্ষণের জন্য আগামী দু’বছরে ১ হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্পের ঘোষণা করেন তিনি। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=MYEkAhZ34BFBSyrt” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>