• facebook
  • twitter
  • youtube
Thursday, 18 June, 2026

মমতার বোনের বাড়িতে সিআইডি

বৃহস্পতিবার দুপুরে আচমকাই কালীঘাট এলাকার ২৯/ডি নম্বর ঠিকানার ওই ফ্ল্যাটে হাজির হন সিআইডি আধিকারিকরা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার বোনের বাড়িতে গেল সিআইডি আধিকারিকরা। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের একটি আবাসনে থাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বোন। সেখানেই সিআইডি গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।  ভোটপ্রচারে অভিষেকের করা একটি মন্তব্যের জেরে মামলা হয়েছে। সেই সূত্রেই এই বাড়িতে সিআইডি গিয়েছে বলে খবর।

বৃহস্পতিবার দুপুরে আচমকাই কালীঘাট এলাকার ২৯/ডি নম্বর ঠিকানার ওই ফ্ল্যাটে হাজির হন সিআইডি আধিকারিকরা। ফ্ল্যাটে প্রবেশের আগে আশপাশের কয়েকজন বাসিন্দার সঙ্গেও কথা বলেন তাঁরা এবং কিছু তথ্য সংগ্রহ করেন। প্রতিবেশীদের দাবি, আবাসনের দ্বিতীয় তলাতেই থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন রিনা গায়েন ওরফে নান্টি।

তাঁর মেয়ে অদিতি গায়েনকে দলের বিভিন্ন কর্মসূচিতে অভিষেকের সঙ্গে দেখা যেত। তাঁদের বাড়িতেই এদিন যায় সিআইডির একটি প্রতিনিধিদল।  মমতার বাড়ি থেকে এই বাড়ির দূরত্ব ২৫০ মিটার।

বিধানসভা ভোটের প্রচারে গিয়ে ৪ মে গণনার পর ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ ওঠে, তাঁর সেই মন্তব্য উস্কানিমূলক। সেই মামলার তদন্ত করছে সিআইডি।  উল্লেখ্য, বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলার তদন্তে এর আগেও একাধিকবার মমতা ও অভিষেকের সঙ্গে যুক্ত বিভিন্ন ঠিকানায় গিয়েছেন সিআইডি আধিকারিকরা।

সম্প্রতি কালীঘাটে মমতার বাড়ির কাছের তৃণমূল কংগ্রেসের অফিসেও তল্লাশি চালানো হয়েছিল। ওই মামলায় ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থায পাশাপাশি তাঁর একটি বিতর্কিত মন্তব্য নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে অভিষেকের ওই মন্তব্যোর সঙ্গে মমমতার বোনের কী সম্পর্ক, তা এখনও স্পষ্ট নয়।