• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

উত্তরবঙ্গে সাতদিন ভারী বৃষ্টির সম্ভাবনা 

আগামী সপ্তাহে উত্তরবঙ্গে সাত দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে সাতদিন ভারী বৃষ্টির সম্ভাবনা 

প্রতীকী ছবি (File Photo: iStock)

আগামী সপ্তাহে উত্তরবঙ্গে সাত দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে নিম্নচাপ তৈরি হয়েছে।

এ ছাড়া বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গ হয়ে ঢুকছে উত্তরবঙ্গে, এর ফলে রবিবার থেকে সাত দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের একাধিক জেলায়। 

রবিবার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হলুদ সতর্কতা, সােমবার এই তিন জেলার সঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়েও হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর। 

মঙ্গলবার থেকে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পংয়ে, বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে, বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এবং শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে।