শনিবার বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হল। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। এর মধ্য দিয়েই রাজ্যে প্রতিষ্ঠা পেতে চলেছে বিজেপির প্রথম সরকার এবং কার্যত শুরু হচ্ছে ‘ডবল ইঞ্জিন’ প্রশাসনের পথচলা। আর নতুন সরকার গঠনের আগেই কেন্দ্রীয় সরকারের তরফে বাংলার জন্য বড় আর্থিক বার্তা এল। জানা গিয়েছে, জল জীবন মিশন প্রকল্পে কেন্দ্র রাজ্যকে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সেখানে প্রকল্পের বর্তমান অবস্থা, কেন্দ্রীয় বরাদ্দ, ইতিমধ্যে সম্পন্ন হওয়া কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের পর একটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (মউ) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই বাংলার নতুন সরকার এই বিপুল অর্থ পাবে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সচিব ভি এল কান্থা রাও এবং রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সচিবের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
Advertisement
গত দুই বছর ধরে জল জীবন মিশন প্রকল্পে বাংলার বরাদ্দ আটকে ছিল বলে অভিযোগ উঠেছিল। ফলে বহু জায়গায় পানীয় জল সংক্রান্ত কাজ থমকে যায়। নতুন সরকার গঠনের মুখে কেন্দ্রের এই আর্থিক সহায়তা তাই রাজনৈতিক দিক থেকেও বিশেষ গুরুত্ব বহন করছে।
Advertisement
এদিকে সকাল থেকেই ব্রিগেডমুখী মানুষের ঢল চোখে পড়েছে। ধর্মতলা ও শহরের বিভিন্ন প্রান্তে একের পর এক বাস এসে পৌঁছচ্ছে। বিজেপি কর্মী-সমর্থকেরা মিছিল করে ব্রিগেডে যাচ্ছেন। বিশাল জনসমাগমের কথা মাথায় রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় চার হাজার পুলিশ কর্মী মোতায়েন রয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শাসিত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
Advertisement



