• facebook
  • twitter
  • youtube
Wednesday, 19 August, 2026

অম্বুবাচীতে ঐতিহ্যবাহী বোঁয়াইচণ্ডী মন্দিরে ভক্তদের ঢল, পরিচ্ছন্নতায় বিজেপি

চারদিনের উৎসবে মন্দির প্রাঙ্গণ যাতে পরিষ্কার থাকে তার জন্য আগাম ব্যবস্থা নিয়েছে শাসকদল বিজেপির কর্মী-সমর্থকরা

অম্বুবাচীতে ঐতিহ্যবাহী বোঁয়াইচণ্ডী মন্দিরে ভক্তদের ঢল, পরিচ্ছন্নতায় বিজেপি

সোমবার রাত থেকেই  শুরু হয়েছে অম্বুবাচী  পুজো। এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের ঐতিহ্যবাহী বোঁয়াইচণ্ডী মন্দিরে বাৎসরিক বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় লক্ষাধিক  ভক্ত ও পুণ্যার্থী মায়ের দর্শন ও পূজা দিতে এখানে সমবেত হচ্ছেন।


অম্বুবাচীর এই চার দিন মন্দির চত্বরে ভক্তদের ব্যাপক ভিড় সামলাতে সব রকমের ব্যাবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে ভক্তদের সুবিধা এবং মন্দির চত্বরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্দেশে বিজেপির তরফে একটি স্বচ্ছতা অভিযান চালানো হয়। মন্দির সংলগ্ন এলাকা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার লক্ষ্যে দলের কর্মী-সমর্থকেরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
 প্রতি বছর বোঁয়াইচণ্ডী মন্দিরে অম্বুবাচী পুজোয় হাজার হাজার ভক্তদের ভিড় জমে। চারদিনের উৎসবে মন্দির প্রাঙ্গণ যাতে পরিষ্কার থাকে তার জন্য আগাম ব্যবস্থা নিয়েছে শাসকদল বিজেপির কর্মী-সমর্থকরা। সোমবার থেকে  এই স্বচ্ছতা কর্মসূচির উদ্যোগ নেন বিজেপির প্রবীণ কার্যকর্তা্ শ্যামাপ্রসাদ রায়। একই সঙ্গে ভক্তরা যাতে পুজো দিতে গিয়ে কোনও রকম সমস্যার মুখোমুখি না হন,  সেটাও দেখা হচ্ছে।
এই   কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওই এলাকার বিজেপির  ৪ নম্বর মণ্ডলের সম্পাদক কৌশিক মণ্ডল এবং যুব সভাপতি পলাশ হাজরা সহ অন্যান্য বিজেপি কর্মী ও সমর্থকরা।  উদ্যোক্তাদের বক্তব্য, অম্বুবাচী উপলক্ষে দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য একটি পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। আগামী কয়েক দিন ধরে মন্দিরে ভক্তদের সমাগম আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।