দিল্লিতে ছাত্র বিক্ষোভে লাঠিচার্জ, সরব অরিজিৎ সিং, স্বস্তিকা দত্ত

দিল্লির যন্তর মন্তরে নিট-ইউজি পরীক্ষা এবং শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির প্রতিবাদে আবার গরম রাজধানীর রাজপথ। ‘সংসদ চলো’ ডাক দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’, আর তার জেরে সোমবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের চরম সংঘর্ষ হয়। পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠি আর কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। ছাত্রছাত্রীদের অনেকেই আহত এটা কেন্দ্র করে দানা বেঁধেছে নতুন বিতর্ক। শুধু রাজনীতি নয়, বলিউড-সঙ্গীত জগতের প্রথম সারির তারকারাও এই ঘটনায় মুখ খুলেছেন।

অনুরাগ কাশ্যপ, রীতেশ দেশমুখ, শাবানা আজমিরা তো প্রতিবাদ জানিয়ে দিয়েছেনই, এ বার সুর তুললেন অরিজিৎ সিং-ও। সাধারণত রাজনৈতিক বিষয় নিয়ে তিনি প্রকাশ্যে খুব একটা কথা বলেন না। তবে সম্প্রতি তাঁর এক ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সমসাময়িক নানা ইস্যুতে প্রতিবাদী পোস্ট করতে দেখা যাচ্ছে। এই ঘটনার পরে সেখানেও ক্ষোভ জানালেন অরিজিৎ। তাঁর কথায়, “এ বার তো ছাত্রছাত্রীদেরও মারছে! দিল্লি পুলিশ, আপনাদের কি একটুও লজ্জা করছে না? যারা রাজনীতি করেন, তাঁরা কি ভাবছেন নিজেরাই ঈশ্বর? মানুষ সব দেখছে, সব মনে রাখা হবে। মনে রাখবেন, পরিবর্তনটাই একমাত্র সত্যি।”

মুখ খোলার তালিকায় আছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা দত্তও। সামাজিক-রাজনৈতিক ইস্যুতে তাঁর স্পষ্ট অবস্থান নতুন কিছু নয়। ছাত্রছাত্রীদের ওপর পুলিশের মারমুখী আচরণের একটা ছবি নিজের অ্যাকাউন্টে দিয়েই লিখেছেন,  “কাল আরও মার, তাই না?” মাত্র চারটা শব্দ, কিন্তু সেখানে স্পষ্ট ক্ষোভ, হতাশা, আর পুলিশের প্রতি তীব্র প্রশ্ন।


স্বস্তিকার পোস্ট সামনে আসার পরেই দ্রুত ছড়িয়েছে। অনেকেই তাঁর স্পষ্ট কথা শুনে পাশে দাঁড়িয়েছেন। আবার কেউ মনে করছেন, আরও বেশি তারকা, পরিচিত মুখের প্রতিবাদ দরকার এখন। ছোট পর্দায় ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ হিসেবে পরিচিত স্বস্তিকা বাস্তবেও ছাত্রদের পাশে। এই বিতর্ক আর পুলিশি হামলার প্রেক্ষিতে তাঁর মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে দিল্লি এখনও থমথমে। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে—শিক্ষাব্যবস্থার দুর্নীতি আটকাতে আন্দোলন থামবে না। পুলিশি ভয় দেখিয়েও আন্দোলন আটকানো যাবে না বলেই তাঁদের দাবি। এর মধ্যেই স্বস্তিকা দত্তর সংক্ষিপ্ত প্রতিবাদ গোটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এছাড়াও বলিউডের একাধিক তারকা সরব হয়েছেন। এমনকি বিখ্যাত কমেডিয়ান কুণাল কামরা, অভিনেতা পরিচালক প্রকাশ রাজও ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন। সমর্থন করেছেন তাদের লড়াইকে। এছাড়াও সোনু সুদ, হুমা কুরেশি, দিয়া মির্জা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, প্রতিবাদ জানিয়েছেন। সরব হয়েছে মহেশ ভাট কন্যা পূজা ভাটও। এছাড়াও  ভূমি পেডনেকর, দিলজিৎ দোসাঞ্জ, রেবতি আশাও সোশ্যালল মিডিয়ায় প্রতিবাদ করেছেন এই ঘটনার