• facebook
  • twitter
  • youtube
Saturday, 13 June, 2026

কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার-সহ একাধিক পদে নিয়োগ

সমস্ত পদেই একটি করে শূণ্যপদ রয়েছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্যে একাধিক পদে কর্মী নিয়োগ করবে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। নদিয়ার কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকর্মী নিয়োগ হতে চলেছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ হবে বলে জানা গিয়েছে। এই নিয়ে বিশ্ববিদ্যালয় একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার, কন্ট্রোলার অফ এগজামিনেশন, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, ফিন্যান্স অফিসার, সেক্রেটারি ও অ্যাকাউন্ট অফিসার পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে সমস্ত নিয়োগ করা হবে। সমস্ত পদেই একটি করে শূণ্যপদ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, এই সাতটি গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের বয়স ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের নিয়ম অনুসারে তারা বেতন পাবেন। আগামী ১৪ জুন, রবিবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আচার্য জগদীশচন্দ্র বসু সভাগৃহে ইন্টারভিউ নেওয়া হবে। এদিন সকাল সাড়ে ১১টা থেকে ইন্টারভিউ শুরু হবে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদনের সমস্ত নথি পাওয়া যাবে। সেখানে আবেদনের জন্য ই-মেল আইডি, গুগল ফর্মের লিঙ্ক-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি পাওয়া যাবে। আবেদনকারীরা সেখানে গিয়ে আবেদন করতে পারেন।