• facebook
  • twitter
Monday, 6 April, 2026

মমতার হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই মনোনয়ন তুললেন বিক্ষুব্ধ মণিরুল

সোমবার মণিরুল জানান, দলনেত্রীর কথা মেনে তিনি আর আলাদা করে নির্বাচনী লড়াই করবেন না

দলনেত্রীর বহিষ্কারের হুঁশিয়ারির পর ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন মুর্শিদাবাদের ফরাক্কার বিদায়ী বিধায়ক মণিরুল ইসলাম।  প্রত্যাহার করে নিলেন মনোনয়ন। তৃণমূল এবার মণিরুলকে টিকিট দেয়নি। টিকিট না পেয়ে নির্দল হয়ে মনোনয়নপত্র পেশ করেছিলেন তিনি।

কিন্তু রবিবার  সামসেরগঞ্জের সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, মণিরুল মনোনয়ন প্রত্যাহার না করলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। দলনেত্রীর হুঁশিয়ারির প্রেক্ষিতে মণিরুল পাল্টা বলেন, কোনও অবস্থাতেই তিনি মনোনয়ন প্রত্যাহার করবেন না। কিন্তু নেত্রীর হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টি খেলেন মণিরুল। প্রত্যাহার করে নিলেন মনোনয়ন।

Advertisement

সোমবার মণিরুল জানানদলনেত্রীর কথা মেনে তিনি আর আলাদা করে নির্বাচনী লড়াই করবেন না। সে কারণেই মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছেন। ফারাক্কা কেন্দ্রে দলীয় প্রার্থী আমিরুলের হয়েই ভোটপ্রচারে নামবেন তিনি। বিদায়ী বিধায়কের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। তাঁরা বলছেনসামান্য মনোমালিন্য হয়েছিল। মিটে গিয়েছে। এবার সকলে মিলে একসঙ্গে ভোট জেতার লক্ষ্যে নামবো।

Advertisement

Advertisement