৭৫ দিনের মাথায় টুলু মণ্ডলের মামলায় ৪১ পাতার চার্জশিট পেশ আদালতে

Image: File Photo

বীরভূমের কুখ্যাত পাথর ব্যবসায়ী মহম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলের (Tulu Mondal) মামলায় ৭৫ দিনের মাথায় চার্জশিট জমা দিল পুলিশ। সিউড়ি জেলা আদালতে ৪১ পাতার চার্জশিটের সঙ্গে প্রায় এক হাজার পাতার নথিও জমা পড়েছে। চার্জশিটে টুলু (Tulu Mondal) -সহ ১২ জনের নাম রয়েছে। তাঁদের মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে চারজন সরকারি কর্মী। মামলায় এখনও পর্যন্ত ৫২ জন সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে।

তবে টুলু মণ্ডল (Tulu Mondal) এখনও পলাতক। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে জানিয়েছেন মামলার সরকারি আইনজীবী বিভাস চক্রবর্তী। তাঁর দাবি, কয়েক হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির তদন্ত দ্রুত এগিয়েছে। আগামীদিনে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হবে এবং দ্রুত বিচারপ্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হবে। টুলুর (Tulu Mondal) বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার নোটিস জারির কথাও তদন্ত সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: মহাসপ্তমীতে বাংলায় আসছেন অমিত শাহ, যেতে পারেন বেলুড় মঠ-শ্রীভূমি


চার্জশিটে উল্লেখ করা হয়েছে, তদন্ত চলাকালীন আইফোনের ফেসটাইম অ্যাপ ব্যবহার করে ম্যানেজারদের সঙ্গে যোগাযোগ করেছিলেন টুলু (Tulu Mondal) । অভিযোগ, ফোনে তিনি তাঁদের বিভিন্ন নথি সরিয়ে ফেলার নির্দেশ দেন। তবে তদন্তকারীরা সেই চেষ্টা ব্যর্থ করেন বলে দাবি।

প্রায় দেড় দশক ধরে বীরভূমে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত টুলু মণ্ডলের (Tulu Mondal) বিরুদ্ধে তদন্তে বিপুল সম্পত্তির হদিস মিলেছে বলে পুলিশের দাবি। তাঁর আত্মীয় মিনা মণ্ডলের বাড়ি থেকে প্রায় ২৮.৫ কোটি টাকা এবং ১৫ কেজি বিদেশি সোনার বাট উদ্ধার করা হয়েছে। এছাড়া ২৪২টি ট্রাক-ডাম্পার, সাতটি বাড়ি, একটি খামারবাড়ি, একটি পার্কিং এলাকা, দু’টি পাথর ক্রাশার, তিনটি পাথর খাদান এবং ৩০০ বিঘা জমি-সহ প্রায় ২২০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: খুনের মামলায় অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্সের তল্লাশিতে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের বাড়ি থেকে পাকিস্তানের মুদ্রা এবং টুলুর শ্যালকের শ্যালক মিন্টু শেখের বাড়ি থেকে থাইল্যান্ডের মুদ্রা উদ্ধারের কথাও জানা গিয়েছে। টুলু মণ্ডলের (Tulu Mondal) বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির বিচার এখনও বাকি।

দেখুন:

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/N6g_XzAG6tA?si=1P-FwWNFgBul06Fr” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>