দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে ২০১৮ সালের বহুচর্চিত দেবপ্রসাদ দাস ও তাঁর স্ত্রী উষারানি দাস হত্যা মামলায় বড় সাফল্য পেল পুলিশ। দীর্ঘ তদন্তের পর এফআইআরে নাম থাকা ১০ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে ভারতীয় দণ্ডবিধির ৪৩৬, ৩০২, ২০১ এবং ৩৪ ধারায় মামলা রুজু হয়েছিল। দীর্ঘদিন তদন্ত চলার পর সম্প্রতি মামলাটিতে নতুন করে তৎপরতা শুরু হয়। একযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণচন্দ্র পতি এবং শেখ মনিরুল। সকলেই কাকদ্বীপ থানার বুধাখালি গ্রামের বাসিন্দা।তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। আদালতের নির্দেশ মেনে পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।
দীর্ঘ আট বছর পর এই গ্রেপ্তারিকে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে পুলিশ। একই সঙ্গে নিহত পরিবারের সদস্যদেরও আশা, এবার মামলার পূর্ণ সত্য সামনে আসবে এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাবে।




