সময়ের আগেই ওড়িশা উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় অ্যাকভান। শুক্রবার সকাল সাড়ে ৭ থেকে সাড়ে ৮টার মধ্যে গোপালপুরের কাছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল শুরু হয়। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, এই প্রক্রিয়া শেষ হতে আরও দু’ঘণ্টা সময় লাগবে। তবে উপকূলের কাছে পৌঁছে অ্যাকভান কিছুটা দুর্বল হয়ে পড়েছে। প্রথমে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার হবে বলে মনে করা হয়েছিল। পরে তা কমে ঘণ্টায় ৯০ কিলোমিটারে নেমে এসেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবারও দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন: গোপালপুরে ঘূর্ণঝড় অ্যাকভানের ল্যান্ডফল! তিন ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, ওড়িশায় সতর্কতা
উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের গোপালপুরের কাছে আছড়ে পড়েছে অ্যাকভান। এই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ছিল ৭০ থেকে ৮০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সোমবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া।
শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে। ওই দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবারের জন্য আলাদা কোনও সতর্কতা দেওয়া হয়নি। সোমবারের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইছে। শুক্রবার বিকেল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গে অ্যাকভানের প্রভাব তুলনামূলকভাবে কম পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যদিও সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ও শনিবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
এদিকে, দক্ষিণবঙ্গে আগামী চার দিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে তার পর ধীরে ধীরে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে পারদ। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি বেশি।বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় তা ৭ ডিগ্রি কম।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/DPMl-DzUh_k?si=-C0k2mVOkNnO17yG” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>