• facebook
  • twitter
  • youtube
Wednesday, 5 August, 2026

কেজরিওয়ালকে গ্রেফতারির সময় নিয়ে প্রশ্নের মুখে ইডি, জবাব তলব সুপ্রিম কোর্টের

দিল্লি, ৩০ এপ্রিল– অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির সময় নিয়ে সুপ্রিম কোর্টের ভৎর্‌সনার মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ কেজরির আইনি পরামর্শদাতা কৌঁসুলিরাই এই প্রশ্ন তোলেন শীর্ষ আদালতে৷ তার ভিত্তিতে মঙ্গলবার ইডির কাছে সুপ্রিম কোর্ট জানতে চায়, ভোটের মুখেই কেন গ্রেফতার করা হল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির অধ্যক্ষকে৷ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডি-গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন

কেজরিওয়ালকে গ্রেফতারির সময় নিয়ে প্রশ্নের মুখে ইডি, জবাব তলব সুপ্রিম কোর্টের

দিল্লি, ৩০ এপ্রিল– অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির সময় নিয়ে সুপ্রিম কোর্টের ভৎর্‌সনার মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ কেজরির আইনি পরামর্শদাতা কৌঁসুলিরাই এই প্রশ্ন তোলেন শীর্ষ আদালতে৷ তার ভিত্তিতে মঙ্গলবার ইডির কাছে সুপ্রিম কোর্ট জানতে চায়, ভোটের মুখেই কেন গ্রেফতার করা হল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির অধ্যক্ষকে৷ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডি-গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন কেজরিওয়াল৷ সোমবার এবং মঙ্গলবার দুদিন ধরে শুনানি চলছে৷ সেই শুনানিতে এদিন ইডিকে লোকসভার আগে কেন অরবিন্দকে গ্রেফতার করা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে৷

বিচারপতি সঞ্জীব খান্না বলেন, স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এটা আপনারাও অগ্রাহ্য করতে পারেন না৷ কিন্ত্ত, ভাবার বিষয় এই যে, গ্রেফতার করা হল কোন সময়ে৷ অভিযুক্তের আইনজীবীদের বক্তব্য ঠিক ভোটের সময় গ্রেফতার করা হল কেন, জানতে চেয়েছে বেঞ্চ৷

আপের আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে বলেন, এখনও পর্যন্ত তদন্তকারী সংস্থা অপরাধের কোনও কূল খুঁজে পায়নি৷ তাছাড়া এই মামলায় আপ প্রধানের জডি়ত থাকার কোনও প্রমাণ দাখিল করতে পারেনি৷ এর প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট আগামী ৩ মে ইডির জবাব তলব করেছে৷ বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তর বেঞ্চে এই আবেদনের পরবর্তী শুনানি হবে ওইদিনই৷

অন্যদিকে, এদিনই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তিহাড় জেলে বন্দি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন৷ জেল থেকে কেজরি তাঁকে লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের হয়ে প্রচারে জোর দেওয়ার পরামর্শ দেন৷ কেজরির স্বাস্থ্য ভালো আছে৷ তাঁকে নিয়মিত ইনসু্যলিন দেওয়া হচ্ছে বলে জানান মান৷