• facebook
  • twitter
  • youtube
Friday, 31 July, 2026

কোচ ইগর স্টিম্যাচ ভাবছেন ভারত এখনও অঘটন ঘটাতে পারবে

নিজস্ব প্রতিনিধি– গুয়াহাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে ১-২ গোলে হেরেও জাতীয় কোচ ইগর স্টিমাচের মুখে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী পর্বে যাওয়ার বিষয়ে আশার বাণী৷ জাতীয় কোচ মনে করেন, বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় পর্বের পরবর্তী পর্বে এখনও যেতে পারেন সুনীলরা৷ তবে অতীতে যে বিষয়ের উপর বারবার আলোকপাত করে এসেছেন, সেই দীর্ঘমেয়াদি শিবিরের পক্ষে মঙ্গলবার ম্যাচ হেরে আরও একবার

কোচ ইগর স্টিম্যাচ ভাবছেন ভারত এখনও অঘটন ঘটাতে পারবে

নিজস্ব প্রতিনিধি– গুয়াহাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে ১-২ গোলে হেরেও জাতীয় কোচ ইগর স্টিমাচের মুখে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী পর্বে যাওয়ার বিষয়ে আশার বাণী৷ জাতীয় কোচ মনে করেন, বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় পর্বের পরবর্তী পর্বে এখনও যেতে পারেন সুনীলরা৷ তবে অতীতে যে বিষয়ের উপর বারবার আলোকপাত করে এসেছেন, সেই দীর্ঘমেয়াদি শিবিরের পক্ষে মঙ্গলবার ম্যাচ হেরে আরও একবার সওয়াল করেন ক্রোয়েশিয়ান কোচ৷ তিনি বলেন, “অবশ্যই, আমার মনে হয় এখনও আমরা যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী রাউন্ডে যেতে পারি৷ আপনাদের আগেই বলেছিলাম, দীর্ঘ শিবির হলে এই দলটাই বদলে যাবে৷” ম্যাচ হারের পর স্টিমাচের কোচ থাকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন৷ শুধু তাই নয়, ম্যাচ শেষে স্টেডিয়ামে বিক্ষোভও হওয়ার পাশাপাশি ‘গো-ব্যাক স্টিমাচ’ স্লোগানও শুনতে হয়েছে তাঁকে৷ তবে সে বিষয়ে খুব একটা মাথাব্যথা নেই তাঁর৷ ম্যাচ হারের পর কারণ খুঁজতে গিয়ে ঘুরিয়ে ফুটবলারদের দিকেই আঙুল তুলছেন তিনি, “কারও দোষে যদি গোল খেয়ে যেতে হয়, তাহলে কিছুই বলার থাকে না৷ আমার মনে হয়, ম্যাচের অধিকাংশ সময় আমরা নিয়ন্ত্রণ করেছি৷ আপনারা দেখতেই পেরেছেন দলেরঅর্ধেকের বেশি ফুটবলার নিজেদের সেরাটা দিতে পারেনি৷ এই বিষয়টা আমি কখনওই চার দিন বা পাঁচ দিনের শিবিরে বদলাতে পারব না৷ এর জন্য আমি দুঃখিত৷”