দিল্লি, ২৩ মার্চ – “আমি এটা আশা করিনি। আমি ভাবিনি ইডি আমাকে এত তাড়াতাড়ি গ্রেফতার করবে। আমি ভেবেছিলাম, গ্রেফতার করার আগে তারা অন্তত দু-তিন দিন সময় নেবে।” এমনটাই বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইডি যাতে তাঁকে গ্রেফতার করতে না পারে, বা তাঁর প্রতি কোনও পদক্ষেপ না করতে পারে , সেই জন্য রক্ষাকবচের আবেদন করে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আপ প্রধান। কিন্তু দিল্লি হাইকোর্ট তাঁর সেই আবেদন মঞ্জুর করেনি। আদালত রক্ষাকবচ না দেওয়ার ফলে তিনি যে গ্রেফতার হতে পারেন, এমন আশঙ্কা তৈরি হয়েছিল এবং ঘটেও তাই।




