• facebook
  • twitter
Thursday, 19 March, 2026

ইরানে বায়ুসেনার মহড়া শুরু হতেই ইরানকে ‘ভাইয়ের মতো’ বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

ইসলমাবাদ, ২০ জানুয়ারি– পাক সীমান্ত সংলগ্ন এলাকায় ইরান বায়ুসেনার মহড়া শুরু হতেই রাতারাতি সুর নরম করে ফেলেছে ইসলামাবাদ৷ পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আনওয়ার হক কাকর ইরান প্রসঙ্গে জানিয়েছেন, তারা আর হামলা, প্রতি-হামলার পথে হাঁটতে চাইছে না৷ আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনে আগ্রহী ইসলামামাবাদ৷ পাকিস্তানের তদারকি প্রধানমন্ত্রীর কথাতেও সেই ইঙ্গিতই মিলল৷ তিনি জানালেন, ‘ইরানের সঙ্গে যে ‘ছোটখাটো

ইসলমাবাদ, ২০ জানুয়ারি– পাক সীমান্ত সংলগ্ন এলাকায় ইরান বায়ুসেনার মহড়া শুরু হতেই রাতারাতি সুর নরম করে ফেলেছে ইসলামাবাদ৷ পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আনওয়ার হক কাকর ইরান প্রসঙ্গে জানিয়েছেন, তারা আর হামলা, প্রতি-হামলার পথে হাঁটতে চাইছে না৷ আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনে আগ্রহী ইসলামামাবাদ৷ পাকিস্তানের তদারকি প্রধানমন্ত্রীর কথাতেও সেই ইঙ্গিতই মিলল৷ তিনি জানালেন, ‘ইরানের সঙ্গে যে ‘ছোটখাটো অস্বস্তি’ তৈরি হয়েছে, আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়া যাবে৷
কিছু দিন আগে ইরানের হামলার জবাবে পাল্টা প্রত্যাঘাত করেছিল পাকিস্তান৷ তার পরেই নতুন করে যুদ্ধের সম্ভাবনাও তৈরি হয়েছিল দক্ষিণ এশিয়ায়৷ ইরানের হামলা এবং তাদের মাটিতে পাকিস্তানের পাল্টা হামলার সময়ে দেশে ছিলেন না পাকিস্তানের তদারকি প্রধানমন্ত্রী আনওয়ার৷ সংঘাতের আবহে তডি়ঘডি় তিনি ফিরে এসেছেন ইসলামাবাদে৷ সেখান থেকে শুক্রবার বলেন, ‘পশ্চিমের পড়শি দেশ ইরান আমাদের ‘ভাইয়ের মতো’৷ তাছাড়া পাকিস্তান আইন মেনে চলে, এটি একটি শান্তিপ্রিয় দেশ৷ তাই ইরানের সঙ্গে কথার মাধ্যমেই সব সমস্যার সমাধান করার চেষ্টা হবে৷’ তিনি আরও জানান, ‘তাঁর দেশ সমস্ত দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করতে আগ্রহী৷ বিশেষত প্রতিবেশী দেশগুলির সঙ্গে পাকিস্তান কখনও সম্পর্ক তিক্ত করতে চায় না৷’
দেশে ফিরেই আনওয়ার আগে জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি)-এর সঙ্গে বৈঠক করেন৷ ইরান সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে৷ তবে বালুচিস্তানের মাটিতে বিনা প্ররোচনায় ইরানের হামলাকে ইসলামাবাদ যে ভাল চোখে দেখেনি, তা নিশ্চিত৷ নিরাপত্তা বৈঠকে এ বিষয়ে পাক প্রধানমন্ত্রী জওয়ানদের প্রশংসাই করেছেন বলে খবর৷ পাকিস্তানের সার্বভৌমত্বের উপরে হস্তক্ষেপ যে মেনে নেওয়া যাবে না, এ বিষয়ে তাঁরা একমত৷
উল্লেখ্য, ইরান-পাকিস্তান সংঘাতের সূত্রপাত মঙ্গলবার থেকে৷ মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তানে জঙ্গি সংগঠন জইশ আল অদলের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান৷  ইরানের হামলায় পাকিস্তানের দু’জন শিশুর মৃতু্য হয়েছে বলে দাবি করে পাকিস্তান হুঁশিয়ারি দেয়, ‘ফল ভুগতে হবে’ ইরানকে৷ পাকিস্তানের উপর হামলার কথা ইতিমধ্যেই স্বীকার করেছে তেহরান৷ ইরানের বিদেশমন্ত্রী স্বীকার করেছেন যে, ওই হামলার লক্ষ্য ছিল জঙ্গি সংগঠন জইশ অল অদল বা ‘আর্মি অফ জাস্টিস’-এর ঘাঁটি ধ্বংস করা৷ ইরানের দাবি ছিল, এই জঙ্গি সংগঠনের কার্যকলাপ মূলত ইরান-পাকিস্তান সীমান্ত জুডে়৷ সাম্প্রতিক সময়ে ওই জঙ্গি গোষ্ঠী ইরানের মাটিতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে বলেও সে দেশের দাবি৷
ইরানের হামলার পরেই বৃহস্পতিবার ইরানের উপর পাল্টা হামলা চালায় পাকিস্তান৷ ইরানের দাবি পাক হামলায় অন্তত ন’জনের মৃতু্য হয়েছে৷ হামলা-পাল্টা হামলার আবহে দু’দেশের কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরে৷

Advertisement

Advertisement