• facebook
  • twitter
  • youtube
Saturday, 1 August, 2026

এবার কৃষ্ণনগরে মোটরসাইকেলই নয়, সুজুকির আনুষাঙ্গিক পোশাক এবং পন্যদব্যও

কৃষ্ণনগর, ১৮ জানুয়ারি-– ভারতের বিভিন্ন রাজ্যে সুজুকির মোটরসাইকেলের কদর বেশ ভালো৷ সেই কদর এবার পশ্চিমবঙ্গেও পেতে সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (এসএমআইপিএল), সুজুকি মোটর কর্পোরেশনের টু-হুইলার সহায়ক সংস্থা, কৃষ্ণনগরে তাদের নতুন সহযোগী এমএস সুজুকি উদ্বোধন করল৷ শুধু মোটরসাইকেল বিক্রিই নয় এখানে গ্রাহকদের বিভিন্ন প্রয়োজনীয়তার খেয়াল রেখে বিক্রয়োত্তর বিভিন্ন পরিষেবা প্রদানেও  সর্বোচ্চ মান বজায় রাখতে পরিকাঠামোতে

এবার কৃষ্ণনগরে মোটরসাইকেলই নয়, সুজুকির আনুষাঙ্গিক পোশাক এবং পন্যদব্যও

কৃষ্ণনগর, ১৮ জানুয়ারি-– ভারতের বিভিন্ন রাজ্যে সুজুকির মোটরসাইকেলের কদর বেশ ভালো৷ সেই কদর এবার পশ্চিমবঙ্গেও পেতে সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (এসএমআইপিএল), সুজুকি মোটর কর্পোরেশনের টু-হুইলার সহায়ক সংস্থা, কৃষ্ণনগরে তাদের নতুন সহযোগী এমএস সুজুকি উদ্বোধন করল৷
শুধু মোটরসাইকেল বিক্রিই নয় এখানে গ্রাহকদের বিভিন্ন প্রয়োজনীয়তার খেয়াল রেখে বিক্রয়োত্তর বিভিন্ন পরিষেবা প্রদানেও  সর্বোচ্চ মান বজায় রাখতে পরিকাঠামোতে এনেছে নানান পরিবর্তন৷
কৃষ্ণনগরে সুজুকি পরিবারের নতুন সদস্যকেকে স্বাগত জানিয়ে, মিস্টার মিৎসুমোটো ওয়াটাবে, অপারেশন ম্যানেজার, বিক্রয় ও বিক্রয়োত্তর, সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া বলেন, ‘পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে আমাদের নতুন ডিলারশিপের উদ্বোধন, শুধুমাত্র শহরের আমাদের গ্রাহকদের কাছাকাছি আসার জন্য নয়, সুজুকির গ্রাহক অভিজ্ঞতার উচ্চ মানের প্রতিষ্ঠার জন্য আমাদের প্রচেষ্টাকে চিহ্নিত করে৷ ব্র্যান্ড সুজুকিতে আস্থা রাখার জন্য আমরা আমাদের নতুন ডিলারশিপ, মেসার্স এজেন্সি এলএলপি-এর প্রবর্তকদের প্রতি কৃতজ্ঞতা জানাই৷
এমএস সুজুকি সুজুকির ডোমেস্টিক স্কুটার এবং মোটরসাইকেলের একটি সম্পূর্ণ রেঞ্জ অফার করে৷ এর মধ্যে রয়েছে সুজুকি এভেনিস, এক্সেস, বার্গম্যান স্ট্রিট, বার্গম্যান ইএক্স, ভি-স্ট্রোম এসএক্স, গিক্সার এসএফ ২৫০, গিক্সার ২৫০, গিক্সার এসএফ এবং গিক্সার৷ উপরন্ত্ত, এখানে কোম্পানির সঙ্গে যুক্ত আনুষাঙ্গিক পোশাক এবং পন্যদব্যও সরবরাহ করবে৷