• facebook
  • twitter
Wednesday, 18 March, 2026

সম্প্রতি প্রকাশ্যে এল ডানকি ছবির নতুন গান।

মুম্বাই:- সম্প্রতি মুক্তি পেল ডানকি ছবির নতুন গান। মুক্তি পেতেই হিট অরিজিৎ সিং-র গাওয়া ‘ও মাহি’ গানটি। শোনা গিয়েছিল, ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত ডানকি ছবিটি। ২০২৩ সালে মুক্তি পায় পাঠান ও জওয়ান। এই দুই ছবি যেমন হিট হয়েছিল আবার সেরকম ব্যাপক আয় করেছিল। আর সেই সাফল্যের পর বক্স অফিসে আসতে চলেছে ডানকি।

মুম্বাই:- সম্প্রতি মুক্তি পেল ডানকি ছবির নতুন গান। মুক্তি পেতেই হিট অরিজিৎ সিং-র গাওয়া ‘ও মাহি’ গানটি। শোনা গিয়েছিল, ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত ডানকি ছবিটি। ২০২৩ সালে মুক্তি পায় পাঠান ও জওয়ান। এই দুই ছবি যেমন হিট হয়েছিল আবার সেরকম ব্যাপক আয় করেছিল। আর সেই সাফল্যের পর বক্স অফিসে আসতে চলেছে ডানকি। সূত্রের খবর, থ্রি ইডিয়টস, পিকে, মুন্নাভাই এমবিবিএস-র মতো একাধিক ছবি পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি। এবার তাঁর পরিচালনায় বক্স অফিসে আসতে চলেছে শাহরুখ খান অভিনীত ডানকি। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির গান ‘ও মাহি ও মাহি’। অরিজিৎ সিং গেয়েছেন গানটি। জানা গিয়েছে, কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ডানকি ছবির ট্রেলার। ট্রেলার ১৯৫৫ সাল থেকে শুরু করে বর্তমান সময়ের গল্প বলতে দেখা গিয়েছে শাহরুখকে। সেই কাহিনি শুরু লালটু শহর থেকে। সেখানে একজন চুল কাটে, একজন জামা বিক্রি করে, একজন ইংরেজি ঝাড়ে আর মন্নু সব সময় হার্ডির জন্য লড়াই করে। ট্রেলার দেখে বোঝা গিয়েছিল, চার বন্ধুর গল্প নিয়ে মুক্তি পেতে চলেছে ছবিটি। এই ছবিতে থাকবে বাস্তবের কিছু ঝলক। একেবারে অন্যরকম কাহিনি নিয়ে মুক্তি পেতে চলেছেন এই ছবিটি।

Advertisement

Advertisement