• facebook
  • twitter
Thursday, 19 March, 2026

গােপন খবরে পুলিশের জালে ব্রাউন সুগার পাচারকারী, উদ্ধার ১২ গ্রাম ব্রাউন সুগার

ব্রাউন সুগার সহ এক যুবককে হাতে নাতে পাকড়াও করলাে পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার কুকারি এলাকার ঘটনা। ধৃত ওই যুবকের নাম মানুষ ঘােষ।

প্রতীকী ছবি (Photo: iStock)

ব্রাউন সুগার সহ এক যুবককে হাতে নাতে পাকড়াও করলাে পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার কুকারি এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকের নাম মানুষ ঘােষ। হরিরামপুর এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে, রবিবার রাতে গােপন সূত্রে খবর পেয়ে বাসস্ট্যান্ড কুসকারি এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে ১২ গ্রাম ব্রাউন সুগারও উদ্ধার করে বংশিহারী থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রের খবর, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা। বংশীহারী থানার পুলিশ জানিয়েছে, সােমবার নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে মহকুমা আদালতে পাঠানাে হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে বংশিহারি থানা পুলিশ।

Advertisement

Advertisement