• facebook
  • twitter
Monday, 16 March, 2026

টোলাহাট ভগবানপুরে কঙ্কাল উদ্ধার

টোলাহাট ভগবানপুর অঞ্চলে ধান জমি থেকে একটি মানুষের কঙ্কাল পাওয়া গেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে।

কঙ্কাল (Photo: IANS)

বৃহস্পতিবার সন্ধায় ঢোলা হাট ভগবানপুর অঞ্চলে ধান জমি থেকে একটি মানুষের কঙ্কাল পাওয়া গেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঢােলা হাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। শুক্রবার কঙ্কালটি ময়নাতদন্তের জন্য পাঠানাে হয়েছে।

এদিকে গ্রামের কিছু মানুষের ধারণা এলাকার এক যুবক তিন মাস ধরে নিখোঁজ। এটি তাঁর হতে পারে। পুলিশি সুত্রে জানা গেল, কঙ্কালটি বেশ পুরােনাে। পাশে একটি খাল আছে। জোয়ারের জলে ভেসে এসেছে কঙ্কাল টি নাকি কেউ ফেলে গেছে খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

Advertisement

Advertisement