ভারতে পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার করা নিয়ে আগের নির্দেশিকা মেনে চলতে নেটফ্লিক্সকে ফের সতর্ক করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ২০২৫ সালের ৮ মে জারি করা নির্দেশিকা মেনে চলার জন্য ওটিটি প্ল্যাটফর্মটিকে বলা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ভারতে পাকিস্তানে তৈরি কোনও সিনেমা, ওয়েব সিরিজ বা অন্যান্য কনটেন্ট যাতে দেখানো না হয়, তা নিশ্চিত করতে নেটফ্লিক্সকে নির্দেশ দিয়েছে মন্ত্রক। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনীত ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেট লো’ ওয়েব সিরিজটি নিষিদ্ধ করার দাবি অল ইন্ডিয়ান সিনেমা ওয়ার্কর্স অ্যাসোসিয়েশন সরব হওয়ার পরেই এই পদক্ষেপ।
The Ministry of Information and Broadcasting has asked Netflix to adhere to its advisory dated May 8, 2025 and ensure that streaming content originating in Pakistan is not made available in India. In June last year, Netflix informed the Ministry that it had made no film or series originating in Pakistan available to subscribers in India. The Ministry received several complaints and representations regarding the possible release in India of Pakistan-based web series Jo Bachay Hain Sang Samait Lo. The Ministry has asked Netflix to stand by that commitment given in June and maintain the position it conveyed at the time: Sources
— ANI (@ANI) November 26, 2026
গত বছরের জুন মাসে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রককে নেটফ্লিক্স জানিয়েছিল, পাকিস্তানে তৈরি কোনও সিনেমা বা ওয়েব সিরিজ ভারতের গ্রাহকদের দেখানো যাবে না। সেই বক্তব্যকেই এ বার গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। নেটফ্লিক্সকে সেই নির্দেশ পালন করতে বলা হয়েছে। অর্থাৎ, কেন্দ্রকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ভারতে পাকিস্তানি কনটেন্টের সম্প্রচার বন্ধ রাখতে হবে প্ল্যাটফর্মটিকে।
পাকিস্তানি ওয়েব সিরিজ ঘিরে বিতর্ক
‘জো বাচে হ্যায় সঙ্গ সমেট লো’ ওয়েব সিরিজটি ভারতে যাতে সম্প্রচারিত না হয়, সে কারণে কেন্দ্রের কাছে একাধিক আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের বক্তব্য, নেটফ্লিক্সের মাধ্যমে ভারতীয় দর্শকদের কাছে এই সিরিজ পৌঁছে যেতে পারে। সেই অভিযোগের ভিত্তিতেই বিষয়টি নিয়ে তৎপর হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। তবে কারা এই অভিযোগ জানিয়েছেন কিংবা মোট কতগুলি অভিযোগ জমা পড়েচে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: বাংলাদেশে ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়িতে ফের ভাঙচুরের অভিযোগ, সরব বিজেপি
২০২৫ সালের ৮ মে-র নির্দেশিকায় কী বলা হয়েছিল?
২০২৫ সালের ৮ মে ভারতে কাজ করা ওটিটি প্ল্যাটফর্মগুলির জন্য একটি নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাম জঙ্গি হামলায় ২৬ জুনের মৃত্যুর কয়েক সপ্তাহ পর এই নির্দেশিকা জারি করা হয়।
ওই নির্দেশিকায় ওটিটি প্ল্যাটফর্ম এবং অন্যান্য ডিজিটাল মাধ্যমগুলিকে পাকিস্তানে তৈরি কনটেন্ট সম্প্রচার বন্ধ করার কথা বলা হয়েছিল। এর আওতায় ছিল ওয়েব সিরিজ, সিনেমা, গান, পডকাস্ট-সহ বিভিন্ন ধরনের স্ট্রিমিং কনটেন্ট। এবার সেই নির্দেশিকার কথাই নেটফ্লিক্সকে ফের মনে করিয়ে দিল কেন্দ্র। ফলে ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেট লো’ সিরিজটি ভারতে সম্প্রচারিত হবে কি না, তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
দেখুন:




