• facebook
  • twitter
  • youtube
Monday, 16 November, 2026

ফুকেতে ভয়াবহ আগুন, মৃত্যু ১১ জনের! আহত ১৬, পুড়ে ছাই একাধিক দোকান ও বাইক

স্থানীয় সময় সোমবার ভোর ৩টে নাগাদ আগুন লাগে ফুকেতের একটি দোকানঘরে। সেখানে গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা চলত। ওই দোকান থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে খবর। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা

ফুকেতে ভয়াবহ আগুন, মৃত্যু ১১ জনের! আহত ১৬, পুড়ে ছাই একাধিক দোকান ও বাইক

Image: X

থাইল্যান্ডের পর্যটনকেন্দ্র ফুকেতে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন অন্তত ১১ জন। সোমবার ভোরে একটি দোকানঘরে আগুন লাগে। পরে তা দ্রুত তা ছড়িয়ে পড়ে আশেপাশের  একাধিক ভবনে। এই ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন। তবে মৃতদের মধ্যে কোনও পর্যটক নেই বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

স্থানীয় সময় সোমবার ভোর ৩টে নাগাদ আগুন লাগে ফুকেতের একটি দোকানঘরে। সেখানে গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা চলত। ওই দোকান থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে খবর। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।

আরও পড়ুন: জেনসেন হুয়াংকে ফেরাতে উদ্যোগ! এনভিডিয়ার প্রাক্তন সিইও-র প্রত্যাবর্তনের দাবিত এলন মাস্ক-সহ সিলিকন ভ্যালির তাবড় প্রযুক্তি কর্তারা

স্থানীয় পুর কর্তৃপক্ষ সূত্রে খবর, যে দোকানটিতে প্রথম আগুন লাগে, তার নীচের তলায় প্রায় ১০০টি মোটরবাইক রাখা ছিল। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে বাইকগুলিতে। টায়ারের রবার এবং প্লাস্টিকের বিভিন্ন যন্ত্রাংশ দাহ্য হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। আগুনে অন্তত পাঁচটি দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গিয়েছে বেশ কয়েকটি মোটরবাইকও।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ধোঁয়ায় শ্বাস নিতে না পরেই অধিকাংশের মৃত্যু হয়েছে। আহত ১৬ জনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক। বাকি এক জন মায়ানমারের বাসিন্দা।

আরও পড়ুন: পাঞ্জাবে ভয়াবহ পথ দুর্ঘটনা! বিয়েবাড়ি থেকে ফেরার পথে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ, মৃত ৩ শিশুসহ ৫

কীভাবে আগুন লাগল, তা এখনও নিশ্চিতভাবে জানে যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্যাংকক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ফুকেতের গভর্নর চোটেনারিন কের্ডসম জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে দোকানটির সামনের একটি বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিটের ইঙ্গিত মিলেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

উল্লেখ্য, গত চার মাসের মধ্যে থাইল্যান্ডে একটি দ্বিতীয় বড় আগুন লাগার ঘটনা ঘটল। এর আগে ব্যাংককের একটি পানশালায় আগুন লেগে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছিল। ফের ফুকেতের এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

দেখুন: