কথা ছিল ঠাকুর দেখে ফিরে যোগ দেবেন ভাইফোঁটার অনুষ্ঠানে। কিন্তু বোনেদের কাছে ফিরতে পারলেন না তিন বন্ধু। কিন্তু ফিরতে পারলেন না। মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিন বন্ধুর একসঙ্গে মৃত্যু হল। সুতরাং বোনের থেকে ভাইফোঁটা নেওয়া হল না তিনজনের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কোচবিহারের মাথাভাঙায়। এমন ঘটনা যে ঘটবে তা কেউ কল্পনাও করতে পারেনি। মোটরবাইকে করে তিনজন ফেরার সময়ই এমন পথ দুর্ঘটনা ঘটল। আর তাই ওই পরিবারগুলিতে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে খবর, কালীপুজোর ঠাকুর দেখে মোটরবাইকে করে ফিরছিল তিন বন্ধু। তখন পিকআপ ভ্যানের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি ধাক্কা লাগে। আর তার জেরে মোটরবাইক থেকে ছিটকে পড়ে প্রাণ গেল তিন বন্ধুরই। ভাইফোঁটার সকালে মর্মান্তিক এই পথ ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙায়। এই ঘটনা জানাজানি হতেই তুমুল আলোড়ন ও শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এই তিনজনের বয়স ২৫-২৬ বছর। অকালেই ঝড়ে গেল তিনটি প্রাণ। এই ঘটনা নিয়ে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা এবং পরিবারের সদস্যরা। ট্রাফিক ব্যবস্থাকেই দায়ী করছেন সকলে। ভাইফোঁটার দিন এমন ঘটনা ঘটায় বোনেদের মনও ভাল নেই। পরিবারগুলির সদস্যদের চোখের জল বাঁধ মানছে না।
পুলিশ সূত্রে খবর, মৃত তিনজন বন্ধুর নাম শুভজিৎ সরকার, সঞ্জয় রবিদাস, নীলাদ্রিশেখর রায়। তিন যুবকের বয়স ২৫-২৬ বছরের মধ্যে। শুভজিৎ এবং নীলাদ্রি বাড়ি ৯ এবং ১০ নম্বর ওয়ার্ড এলাকায়। আর সঞ্জয়ের বাড়ি দক্ষিণ পচাগর এলাকায়। পরিবার সূত্রে খবর, কালীপুজো উপলক্ষ্যে মঙ্গলবার রাতে মোটরবাইক নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন তিন বন্ধু। জেলারই ধুপগুড়ি এলাকায় তাঁরা গিয়েছিলেন। কিন্তু ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাতেই তিনজনের মৃত্যু হয়েছে। এঁদের বোন আছে। তাঁরা আশা করেছিলেন ভাইরা ফিরলে ভাইফোঁটা দেবেন। কিন্তু বুধবার ওলটপালট হয়ে গেল। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান এবং তুবড়ে যাওয়া মোটরবাইক উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। দুঃসংবাদ দেওয়া হয় মৃতদের বাড়িতে। গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।
তাছাড়া বুধবার সকালে মাথাভাঙা ময়নাগুড়ি রাজ্য সড়ক ধরে মোটরবাইক চালিয়ে তাঁরা বাড়ি ফিরছিলেন। মাথাভাঙা ১ নম্বর ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ওই পথ দুর্ঘটনা ঘটে। উলটোদিক থেকে আসা একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে ওই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই জোরে হয় যে, তিন যুবক দূরে ছিটকে পড়ে। বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে। ওই তিন যুবক এবং পিকভ্যান চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, ওই তিন বন্ধুরই মৃত্যু হয়েছে। আর পিকভ্যান চালক হাসপাতালে চিকিৎসাধীন।




