• facebook
  • twitter
  • youtube
Saturday, 7 November, 2026

উত্তপ্ত কালীঘাট, অভিষেকের জন্মদিন পালন ঘিরে বাড়ির সামনে উত্তেজনা, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ, অস্বীকার দিলীপ ঘোষের

প্রথমে বচসা পড়ে তা ধস্তাধস্তিতে গড়ায়। সঙ্গে চলে ইটবৃষ্টি এবং হাতাহাতি। অভিষেকের অভিয়োগ, এই হামলার সময় তাঁদের দলীয় কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে

উত্তপ্ত কালীঘাট, অভিষেকের জন্মদিন পালন ঘিরে বাড়ির সামনে উত্তেজনা, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ, অস্বীকার দিলীপ ঘোষের

Image: SNS

শুক্রবার রাত থেকে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কালীঘাট। তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banerjee) অনুগামীদের সঙ্গে স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকদের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। প্রথমে বচসা পড়ে তা ধস্তাধস্তিতে গড়ায়। সঙ্গে চলে ইটবৃষ্টি এবং হাতাহাতি। অভিষেকের অভিযোগ, এই হামলার সময় তাঁদের দলীয় কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করে দু’পক্ষকে সরিয়ে দিতে হয়। ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতেই নিজের বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভ বসেন অভিষেক (Avishek Banerjee)। পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ। পরে পুলিশের সঙ্গেও তাঁর তর্কাতর্কি হয়। বিজেপির বিরুদ্ধে পেরেক লাগানো লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগ তোলেন তিনি (Avishek Banerjee)। তাঁর দাবি, ঘটনায় তাঁর চার-পাঁচ জন অনুগামী গুরুতর জখম হয়েছেন।

আরও পড়ুন: মাওবাদীমুক্ত ঘোষণার পরেও ছত্তিসগড়ে মিলল ৭১১টি গ্রেনেড শেল

শনিবার অর্থাৎ আজ অভিষেকের (Avishek Banerjee) জন্মদিন। সেই উপলক্ষে শুক্রবার মধ্যরাতের পর থেকেই কালীঘাটের বাড়ির সামনে ভিড় করেছিলেন তাঁর অনুগামীরা। রাত প্রায় ২টো নাগাদ সেখানে বিজেপি কর্মী-সমর্থকেরা হাজির হন বলে অভিযোগ। তাঁরা ‘চোর চোর’ বলে স্লোগান দিতে থাকেন।

পাশাপাশি জন্মদিন উপলক্ষে লাগানো অভিষেকের ছবি, কাটআউট ও ব্যানার ছিঁড়ে ফেলা হয় বলেো অভিযোগ। তৃণমূল কর্মীরা বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা এবং পরে সংঘর্ষ শুরু হয়। রাতেই বাড়ির বাইরে বেরিয়ে আহত অনুগামীদের সঙ্গে দেখা করেন অভিষেক(Avishek Banerjee)।  তঁকে প্রাণে মারার ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এমনকি হামলাকারীরা কর্তব্যরত পুলিশকর্মীদেরও মারধর করেছেন বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, গোটা ঘটনার জন্য তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে বিজেপিও। বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, ‘মানুষ হেরে গেলে এই ধরনের কথা বলে।’  নিউ টাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কোনও রাজনৈতিক নেতার জন্মদিন ফুটপাথে পালন হতে এই প্রথম দেখলাম। কেউ যদি অশান্তি সৃষ্টি করেন, তা হলে তার পাল্টা প্রতিক্রিয়া হওয়াই স্বাভাবিক।’

অভিষেকের প্রাণনাশের চক্রান্তের অভিযোগ নিয়েও কটাক্ষ করেন দিলীপ। তিনি প্রশ্ন তোলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুন করার সময় কার আছে?”’তৃণমূল নেতার বিরুদ্ধে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টার অভিযোগও করেন তিনি। শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ পুলিশের হস্তক্ষেপে বাড়ির ভিতরে ফিরে যান অভিষেক (Avishek Banerjee)। তবে রাতভর সংঘর্ষের ঘটনায় কালীঘাটে উত্তেজনা অব্যাহত রয়েছে।

দেখুন: