• facebook
  • twitter
  • youtube
Tuesday, 27 October, 2026

ফের এনকাউন্টার! এবার গাইঘাটায় কিশোরীকে ধর্ষণ-খুনে অভিযুক্তের এনকাউন্টার, আত্মরক্ষায় গুলি চালানোর দাবি পুলিশের

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত ১২টার কিছু আগে ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রহ্লাদকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে থেকে ফেরার সময় আচমকাই পুলিশদেরর উপর হামলা চালান বলে অভিযোগ

ফের এনকাউন্টার! এবার গাইঘাটায় কিশোরীকে ধর্ষণ-খুনে অভিযুক্তের এনকাউন্টার, আত্মরক্ষায় গুলি চালানোর দাবি পুলিশের

Image: SNS

ফের এনকাউন্টার! দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের পর এবার গাইঘাটায় (Gaighata Encounter) কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রহ্লাদ দাসের মৃত্যু হল এনকাউন্টারে। সোমবার গভীর রাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল পুলিশ। ফেরার পথে অভিযুক্ত পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায় (Gaighata Encounter) বলে খবর। প্রহ্লাদ দাসকে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত ১২টার কিছু আগে ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রহ্লাদকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে থেকে ফেরার সময় আচমকাই পুলিশদেরর উপর হামলা চালান বলে অভিযোগ। এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পর পর তিন রাউন্ড গুলি চালান অভিযুক্ত। এরপরই পুলিশ পাল্টা গুলি চালায়। ঘটনায় এক পুলিশকর্মী জখম হয়েছেন। অন্য এক পুলিশকর্মী রাস্তার পাশের জলাশয়ে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান বলে খবর।

এই ঘটনার পরেই পুলিশ পাল্টা গুলি চালায়। মোট চার রাউন্ড গুলি চালানো হয় বলে দাবি। তার মধ্যে একটি গুলি প্রহ্লাদের গায়ে লাগে। গুরুতম জখম অবস্থায় তাঁকে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আহত পুলিশকর্মীও হাসপাতালে চিকিৎসা করানো হয়। যদিও এ নিয়ে পুলিশের তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের প্রভাবে সুন্দরবনে দুর্যোগের আশঙ্কা, সতর্ক প্রশাসন, চলছে মাইকিং

‘এনকাউন্টারে’ অভিযুক্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গাইঘাটার স্থানীয় বাসিন্দাদের একাংশ সন্তোষ প্রকাশ করেছেন। খুশি কিশোরীর পরিবারও। কিশোরীর বাবা জানিয়েছেন, ‘আমার মেয়েকে তো আর ফেরত পাব না। পুলিশ ভালো করেছে। অভিযুক্ত পালানোর চেষ্টা করছিল। পুলিশকে গুলিকে চালিয়েছিল। পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি।‘

এক স্থানীয় বাসিন্দা বলেছেন, পুলিশের পদক্ষেপে তিনি খুলি। তাঁর বক্তব্য, ‘এনকাউন্টার হওয়াটাই স্বাভাবিকক ছিল। ওর মতো মানুষ পুলিশকে আক্রমণ করে। একাদশ শ্রেণির পড়ুয়া ওই মেয়েটাকে আক্রমণ করেছে। ওর যা হয়েছে এটাই স্বাভাবিক। মানুষ যেন এর থেকে শিক্ষা নেয়।‘

উল্লেখ্য, গত শনিবার গাইঘাটায় এক ১৭ বছরের কিশোরী তাঁর বাড়ির কাছে একটি জলসা দেখতে গিয়েছিল। ওই অনুষ্ঠানের তাঁর পরিবারের সদস্যরাও ছিলেন। পরিবারের দাবি, রাত সাড়ে ১১টা নাগাদ একটি ফোন আসার পর জলসা ছেড়ে সে বেরিয়ে যায়। তারপর আর সে বাড়ি ফেরেনি। পরদিন সকালে অর্থাৎ রবিবার লক্ষ্মীপুজোর দিন কিশোরীর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে।

রবিবারই প্রহ্লাদ দাস নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি নিহত কিশোরীর পরিবারের আত্মীয় বলে জানা যায়। সোমবার রাতে তাঁকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তদন্তকারীরা। ঘটনার পুনর্নির্মাণ শেষে ফেরার পথে পুলিশের গুলিতে মৃত্যু হয় অভিযুক্তের।

দেখুন: