• facebook
  • twitter
  • youtube
Tuesday, 13 October, 2026

বাকিংহাম প্যালেসের সামনে সৌরভ, যুবরাজ উইলিয়ামের ক্রিকেট ম্যাচ, সঙ্গে লারা, জো রুট-সহ এক ঝাঁক ক্রিকেট কিংবদন্তি

পৃথিবীকে রক্ষা করার জন্য পরিবেশবান্ধব ও যুগান্তকারী সমাধানগুলোকে বিশ্বমঞ্চে তুলে ধরতে যুবরাজ উইলিয়ামস এই 'আর্থশট প্রাইজ'-এর উদ্যোগ নিয়েছেন। ভারত ও কমনওয়েলথ দেশগুলোর কোটি কোটি মানুষকে ক্রিকেটের মাধ্যমে এক সুতোয় বেঁধে পরিবেশ সচেতনতার বার্তা দিতেই এই অভিনব ম্যাচের আয়োজন।

বাকিংহাম প্যালেসের সামনে সৌরভ, যুবরাজ উইলিয়ামের ক্রিকেট ম্যাচ, সঙ্গে লারা, জো রুট-সহ এক ঝাঁক ক্রিকেট কিংবদন্তি

Photo: X

লন্ডনের ঐতিহাসিক দ্য মল-এ সম্পূর্ণ থমকে যায় ট্রাফিক। বিশ্ব পরিবেশ রক্ষা আন্দোলন ‘আর্থশট প্রাইজ’-এর আনুষ্ঠানিক কাউন্টডাউন শুরু করতে বাকিংহাম প্যালেসের ঠিক বাইরে এক অনন্য ক্রিকেট ম্যাচের আয়োজন করেন যুবরাজ উইলিয়াম। আর সেই রাজকীয় পিচে ব্যাট-বল হাতে হাজির ছিলেন ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গাপাধ্যায়-সহ একাধিক বিশ্বখ্যাত ক্রিকেট কিংবদন্তি।

মঙ্গলবার এই বিশেষ ম্যাচটি মূলত এবছর শেষের দিকে মুম্বাইয়ে ২০২৬ আর্থশট প্রাইজ অ্যাওয়ার্ডসের প্রচারের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

রাজকীয় প্রোটোকল ভেঙে একদম সাধারণ পোশাকে দ্য মল-এর লাল রাস্তার ওপর তৈরি করা অস্থায়ী পিচে ব্যাট হাতে নেমে পড়েন প্রিন্স অব ওয়েলস (উইলিয়াম)।

ম্যাচ শেষে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ লন্ডন থেকে বলেন, ‘বাকিংহাম প্যালেসের সামনে ইংল্যান্ডের হবু রাজার সঙ্গে ক্রিকেট খেলার সুযোগ প্রতিদিন আসে না। দারুণ অভিজ্ঞতা হল। মুম্বাইতে আর্থশট পুরস্কারের মূল অনুষ্ঠানের আগে ভারত ও ইউকে-র ক্রিকেটীয় আবেগকে মিলিয়ে দেওয়ার এ এক চমৎকার প্রচেষ্টা’।

এই প্রদর্শনি ম্যাচে বিশ্ব ক্রিকেটের বর্তমান ও প্রাক্তন মহাতারকারা একসঙ্গে অংশ নেন। কে ছিলেন না সেখানে? সৌরভ ছাড়াও ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা ও সদ্য অবসর নেওয়া ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক রাহানে। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট এবং সাদ বলের ক্রিকেট অধিনায়ক হ্যারি ব্রুকও হাজির ছিলেন এই ম্যাচে। ইংল্যান্ডের মহিলা দলের মহিলা ক্রিকেটার ন্যাচট সিভার ব্রান্ট এবং ড্যানি ওয়াট হজও ছিলেন।

Sourav Ganguly
Photo: X

প্রাসাদের মূল ফটকের সামনে জড়ো হওয়া কয়েকশো পর্যটক ও পথচারীদের উচ্ছ্বাসের মাঝে এই ক্রিকেট তারকারা একে অপরকে বল ও ব্যাট করেন।

পৃথিবীকে রক্ষা করার জন্য পরিবেশবান্ধব ও যুগান্তকারী সমাধানগুলোকে বিশ্বমঞ্চে তুলে ধরতে যুবরাজ উইলিয়ামস এই ‘আর্থশট প্রাইজ’-এর উদ্যোগ নিয়েছেন। ভারত ও কমনওয়েলথ দেশগুলোর কোটি কোটি মানুষকে ক্রিকেটের মাধ্যমে এক সুতোয় বেঁধে পরিবেশ সচেতনতার বার্তা দিতেই এই অভিনব ম্যাচের আয়োজন।

আগামী মাসে মুম্বাইতে অনুষ্ঠিত হবে এর মূল অনুষ্ঠান। যেখানে বিশ্বজুড়ে পরিবেশ রক্ষায় অবদান রাখা সেরা আবিষ্কারকদের সম্মানিত করা হবে।