• facebook
  • twitter
  • youtube
Saturday, 3 October, 2026

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ১০ অক্টোবর যন্তর মন্তরে ফের বিক্ষোভের ডাক সিজেপির

দেশের তরুণ প্রজন্মকে ওই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সিজেপির কনভেনর অভিজিৎ দীপকে। তাঁর বক্তব্য, যাঁরা অবাধ, সুষ্ঠ ও স্বচ্ছ নির্বাচন চান, তাঁদের প্রত্যেকের এই আন্দোলনে সামিল হওয়া উচিত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ১০ অক্টোবর যন্তর মন্তরে ফের বিক্ষোভের ডাক সিজেপির

Image: IANS

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) ইস্তফার দাবিতে ফের দিল্লিতে আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি (CJP)। আগামী ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। দেশের তরুণ প্রজন্মকে ওই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সিজেপির (CJP) কনভেনর অভিজিৎ দীপকে (Abhijeet Dipk ) । তাঁর বক্তব্য, যাঁরা অবাধ, সুষ্ঠ ও স্বচ্ছ নির্বাচন চান, তাঁদের প্রত্যেকের এই আন্দোলনে সামিল হওয়া উচিত।

শুক্রবার গান্ধীজয়ন্তীতে মুম্বাইয়ের শিবাজি পার্কে জ্ঞানেশ কুমারের  (CEC Gyanesh Kumar) পদত্যাগ-সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখান সিজেপির (CJP) কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) -এর নামে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। ওই কর্মসূচি থেকেই দিল্লি ‘চলো’-র ডাক দেন অভিজিৎ।

আরও পড়ুন: জ্ঞানেশের বিরুদ্ধে বিক্ষোভ, যন্তর মন্তরে বিক্ষোভে আটক নেহা, অতিশী, যোগেন্দ্র, মনোজ

সমাজমাধ্যমে অভিজিৎ (Abhijeet Dipk ) লিখেছেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশের ককরোচ-বাহিনী মিছিল করে দিল্লি যাবে এবং ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ করবে। দিল্লি পুলিশ তাঁদের আটকানোর চেষ্টা কললে যেখানে আটকানো হবে, সেখানেই আন্দোল চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

কয়েক মাস আগে নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ দেখিয়েছিল সিজেপি (CJP)। যন্তর মন্তরে তাদের কর্মসূচিকে সমর্ষন জানিয়ে অনশন করেছিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। গত ২০ জুলাই আন্দোলনকারীরা যন্তর মন্তর থেকে সংসদ ভবন অভিযানের ডাক দেয়। অভিযানের দিন পুলিশ তাঁদের উপর লাঠিচার্জ এবং ছররা গুলি ব্যবহার করেছিল বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বিক্ষোভের ডাক, যন্তর মন্তরে কড়া পুলিশি নজরদারি! দিল্লিজুড়ে ১৬৩ ধারা জারি

সেই ঘটনার উল্লেখ করে অভিজিৎ(Abhijeet Dipk ) বলেন, সিজেপি (CJP) শান্তিপূর্ণভাবেই আন্দোলন করবে এবং মহাত্মা গান্ধীর দেখানো পথ অনুসরণ করবে। সরকার ও দিল্লি পুলিশ তাঁদের শান্তিপূর্ণি আন্দোলনের অধিকারকে সম্মান করবে না কি ২০ জুলাইয়ের ঘটনার পুনরাবৃত্তি করবে, তা তাঁদের সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি।

এসআইআর (SIR) নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ নতুন নয়। বিরোধীদের দাবি, এই প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি অন্তর্তদন্তমূলক প্রতিবেদন দাবি করা হয়, এসআইআরে (SIR)  সময় বাকি দুই নির্বাচন কমিশনের মতামত নেওয়া হয়নি। জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar) একাই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়, গত ১০ মাসে তাঁর বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন নির্বাচন কমিশনার সুখবিন্দর সিং সান্ধু এবং বিবেক জোশী। কমিশন অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

দেখুন: