• facebook
  • twitter
  • youtube
Friday, 2 October, 2026

এশিয়ান গেমসে ইতিহাস ভারতের, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে মেয়েদের রিকার্ভ টিমের সোনা

এশিয়ান গেমসে মেয়েদের রিকার্ভ টিম ইভেন্টে এটিই ভারতের প্রথম সোনা। এর আগে ২০১০ এবং ২০২২ সালের এশিয়ান গেমসে এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিল ভারত। তবে কখনও ফাইনালে এর আগে উঠতে পারেনি

এশিয়ান গেমসে ইতিহাস ভারতের, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে মেয়েদের রিকার্ভ টিমের সোনা

Image: Ankit Bhakat/Instagram

শুক্রবার এশিয়ান গেমসে (Asian Games) তিরন্দাজিতে ইতিহাস গড়ল ভারত। ১৭ বছরের কুমকুম মোহদের তিরেই এল জয়। মেয়েদের রিকার্ভ টিম (Women’s Recurve Team) ইভেন্টের ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে ৫-৩ ব্যবধানে হারিয়ে প্রথমবার সোনা জিতে নিল ভারত। ভারতীয় টিমকে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি।

কুমকুম, অঙ্কিতা ভকত এবং কীর্তি শর্মার ভারতীয় দল ফাইনালে শক্তিশালী কোরীয় দলকে আটকে দেয়। ওকাজাকি চুও সোগো পার্ক মাল্টিপারপাস স্কোয়ারে ফাইনাল অনুষ্ঠিত হয়। এশিয়ান গেমসে এর আগে কখনও মেয়েদের রিকার্ভ টিম (Women’s Recurve Team) ইভেন্টের ফাইনালে উঠতে পারেনি। সেমিফাইনালে চিনকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল ভারত।

চতুর্থ সেটের আগে ম্যাচ ছিল দারুণ টানটান। দক্ষিণ কোরিয়ার শেষ তিনটি তিরই ৮ পয়েন্টে গিয়ে লাগে। ফলে ভারতের সামনে সুযোগ তৈরি হয়। কীর্তি ৮ পয়েন্ট করেন, অঙ্কিতা ৯ এবং শেষ তিরে কুমকুম ১০ পয়েন্ট তুলে নেন। সেটটি ৫৫-৫১ ব্যবধানে জিতে ভারত ৪-২ এগিয়ে যায়। সোনা জিততে তখন আর মাত্র এক সেট পয়েন্টের দরকার ছিল ভারতের।

চতুর্থ সেটে ঘুরে দাঁড়ায় দক্ষিণ কোরিয়া। ফের চাপের মুখে পড়ে ভারত। ভারতের শেষ রাউন্ডে কীর্তি ও অঙ্কিতা দু’জনেই ৯ পয়েন্ট করে তোলেন। ফলে ম্যাচ জিততে কুমকুমের প্রয়োজন ছিল  ১০ পয়েন্ট। ১৭ বছরের এই তিরন্দাজ কোনও ভুল করেন না। তাঁর শেষ তির সোজা গিয়ে লাগে  ১০-এর ঘরে। সেটটি ৫৪-৫৪ ড্র হওয়ায় প্রয়োজনীয় এক পয়েন্ট পেয়ে যায় ভারত। শেষ পর্যন্ত ৫-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে ভারতীয় দল।

এশিয়ান গেমসে (Asian Games) মেয়েদের রিকার্ভ টিম (Women’s Recurve Team) ইভেন্টে এটিই ভারতের প্রথম সোনা। এর আগে ২০১০ এবং ২০২২ সালের এশিয়ান গেমসে  (Asian Games) এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিল ভারত। তবে কখনও ফাইনালে এর আগে উঠতে পারেনি।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়া এই ইভেন্টে বরাবরই অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিচিত। যোগ্যতা অর্জন পর্বেও ভারতীয় তিরন্দাজরা কোরীয়দের থেকে অনেকটাই পিছনে ছিল। অঙ্কিতা, কুমকুম এবং কীর্তি যথাক্রমে ১০, ২০ ও ২৫ নম্বরে শেষ করেছিলেন। তবে পদকের লড়াইয়ে সেই ব্যবধান আর চোখে পড়েনি। এশিয়ান গেমসে ভারতের মেয়েদের রিকার্ভ টিম  (Women’s Recurve Team)প্রথমবার ফাইনালে উঠেই সোনা জিতে নিল। আর এই ঐতিহাসিক জয়ে ১০ পয়েন্টের নিখুঁত তির ছুঁড়ে নায় হলেন ১৭ বছরের কুমকুম মোহদ।

দেখুন: India VS Brazil: ভারত-ব্রাজিল মহারণের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে যুবভারতী