• facebook
  • twitter
  • youtube
Thursday, 1 October, 2026

মায়াপুরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র ও নবদ্বীপকে ‘স্মার্ট সিটি’ করার মেগা পরিকল্পনা রাজ্য সরকারের

পুর ও নগর উন্নয়ন মন্ত্রী বলেন, বিশ্বের দরবারে মায়াপুরের গুরুত্ব রয়েছে। সেই গুরত্বের কথা মাথায় রেখেই পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

মায়াপুরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র ও নবদ্বীপকে ‘স্মার্ট সিটি’ করার মেগা পরিকল্পনা রাজ্য সরকারের

Image: SNS

মায়াপুরকে আন্তর্জাতিক মানের ‘পিলগ্রিমেজ টাউন’ বা তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলার ঘোষণা। এই পরিকল্পনার কথা ঘোষণা করলেন  পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। মায়াপুর ইসকন মন্দির পরিদর্শনে এসেছিলেন তিনি (Agnimitra Paul)। সেখান এসে তিনি জানান, মন্দিরকে কেন্দ্র করে আনুমানিক ৭০০ থেকে ৮০০ একর বিস্তৃত এলাকা জুড়ে এক সুবিশাল মাস্টার প্ল্যান তৈরি করতে চলেছে সরকার।

আরও পড়ুন: কল্যাণীকে ‘নির্মল শহর’ করার বার্তা অগ্নিমিত্রার

পুর ও নগর উন্নয়ন মন্ত্রী (Agnimitra Paul) বলেন, বিশ্বের দরবারে মায়াপুরের গুরুত্ব রয়েছে। সেই গুরত্বের কথা মাথায় রেখেই পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে উন্নত মানের রাস্তাঘাট, আধুনিক আলোকসজ্জা, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, পয়ঃপ্রণালী ব্যবস্থা, সুসংহত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ভাগীরথীর তটে নতুন ঘাট নির্মাণ করা হবে বলে জানান তিনি। দ্রুত এই উন্নয়নমূলক কাজ শুরু করতে জাতীয় স্তরের খ্যাতনামা সিটি প্ল্যানার ও স্থপতিদের নিয়োগের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি নিয়ে বিরোধীদের জবাব জগন্নাথের

মায়াপুরের পাশাপাশি পার্শ্ববর্তী ঐতিহাসিক নবদ্বীপ শহরকে ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলার রূপরেখাও এদিন তুলে ধরেন মন্ত্রী। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিয়ে তিনি বিরোধীদের আক্রমণ করে বলেন, কেবল ফাঁকা ঘোষণা নয়, সরকার বাস্তব মাটিতে নেমে উন্নয়নের কাজ করতে বিশ্বাসী। সেই সঙ্গে আসন্ন রেজিনগর নির্বাচনেও জয়ের ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি (Agnimitra Paul)।