• facebook
  • twitter
  • youtube
Wednesday, 30 September, 2026

অবিশ্বাস্য প্রত্যাবর্তন কুশল, সাহিল, গণেশদের, চিনকে হারিয়ে এশিয়ান গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক ভারতের

ফাইনালে শুরুটা অবশ্য মোটেই ভারতের পক্ষে ছিল না। প্রথম এন্ডের পর ৫৮-৬০ ব্যবধানে পিছিয়ে যায় ভারত। তৃতীয় এবং পঞ্চম শটে দু’টি ৯ মারায় চিনের বিরুদ্ধে দুই পয়েন্টের ঘাটতি তৈরি হয়। কিন্তু দ্বিতীয় এন্ডেই ছবিটা বদলাতে শুরু করে। ভারতের তিন তিরন্দাজ পর পর ছ’টি নিখুঁত ১০ মারেন। তবু চিনের ১২০ পয়েন্টের জবাবে ভারত ছিল ১১৮-তে।

অবিশ্বাস্য প্রত্যাবর্তন কুশল, সাহিল, গণেশদের, চিনকে হারিয়ে এশিয়ান গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক ভারতের

Photo: X

দুই পয়েন্ট পিছিয়ে পড়েছিল ভারত। চাপ তখন তুঙ্গে। সামনে চিন। কিন্তু শেষ মুহূর্তে স্নায়ুর চাপ সামলে অবিশ্বাস্য ভাবে ঘুরে দাঁড়ায় ভারত। আর তাতেই এশিয়ান গেমসে পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্টে সোনা জিতল ভারত। কুশল দালাল, সাহিল যাদব এবং গণেশ মণি রত্নম থিরুমুরুর হাত ধরে বুধবার শুটিং থেকে এল আরও একটি সোনার পদক। চিনকে মাত্র এক পয়েন্টে হারিয়ে ভারত জিতল ২৩৮-২৩৭-এ।

এই সোনার সঙ্গে এশিয়ান গেমসে কম্পাউন্ড আর্চারিতে ভারতীয় দলের সোনার হ্যাটট্রিক সম্পূর্ণ হল। এর আগে মেয়েদের দলগত ইভেন্টে চিনকে হারিয়ে সোনা জিতেছিলেন জ্যোতি সুরেখা ভেন্নম, চিকিথা তানিপার্থি এবং পৃথিকা প্রদীপ। তার পর মিক্সড টিমে চিকিথা ও সাহিল দক্ষিণ কোরিয়াকে শুট-অফে হারিয়ে সোনা জেতেন। অর্থাৎ তিনটি কম্পাউন্ড দলগত ইভেন্টেই সোনা এল ভারতের ঘরে।

ফাইনালে শুরুটা অবশ্য মোটেই ভারতের পক্ষে ছিল না। প্রথম এন্ডের পর ৫৮-৬০ ব্যবধানে পিছিয়ে যায় ভারত। তৃতীয় এবং পঞ্চম শটে দু’টি ৯ মারায় চিনের বিরুদ্ধে দুই পয়েন্টের ঘাটতি তৈরি হয়। কিন্তু দ্বিতীয় এন্ডেই ছবিটা বদলাতে শুরু করে। ভারতের তিন তিরন্দাজ পর পর ছ’টি নিখুঁত ১০ মারেন। তবু চিনের ১২০ পয়েন্টের জবাবে ভারত ছিল ১১৮-তে।

তৃতীয় এন্ডে ব্যবধান আরও কমিয়ে এক পয়েন্টে নিয়ে আসে ভারত—১৭৮-১৭৯। আর শেষ এন্ডে এল সেই নাটকীয় মুহূর্ত। চিনের জিয়াহাও লিয়াও একটি ৮ মারেন। সেই সুযোগ আর হাতছাড়া করেনি ভারত। শেষ ছ’টি শটেই নিখুঁত পারফরম্যান্স করে কুশল-সাহিল-গণেশ। শেষ পর্যন্ত স্কোর দাঁড়ায় ২৩৮-২৩৭। অর্থাৎ, এক পয়েন্টে সোনা জেতে ভারত।

এই সোনার অন্যতম নায়ক সাহিল যাদব। মিক্সড টিম ইভেন্টের পর পুরুষদের দলগত ইভেন্টেও সোনা জিতলেন তিনি। সাহিল বলেছেন, ‘আমার মূল ভাবনাই ছিল দেশের জন্য এবং নিজের জন্য কিছু করা। প্রক্রিয়াটা ঠিক ভাবে মেনে চলার দিকে মন দিয়েছিলাম। সেটাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে’।

অন্য দিকে, কুশল দালাল এই সোনা উৎসর্গ করেছেন তাঁর মাকে। কুশল জানিয়েছেন, তিরন্দাজিতে তাঁর যাত্রার শুরু থেকে মায়ের সমর্থন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হাংঝৌ এশিয়ান গেমসে যে তিনটি কম্পাউন্ড দলগত সোনা জিতেছিল ভারত, এ বারও তিনটিই ধরে রাখল তারা। একই দিনে তিন সোনা—ভারতীয় কম্পাউন্ড তিরন্দাজির জন্য নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকল এই দিনটি।