শুটিংয়ে ভারতের সোনার ঝলক। মহিলাদের ব্যক্তিগত ট্র্যাপে মঙ্গলবারই ইতিহাস গড়েছিলেন নীরু ধান্ডা (Neeru Dhanda)। বুধবার তাঁর সঙ্গী কিনান চেনাইকে (Kynan Chenai) নিয়ে ট্র্যাপ মিক্সড টিম ইভেন্টেও সোনা জিতে নিলেন নীরু। শুধু সোনাই নয়, ফাইনালে ৩৪ পয়েন্ট তুলে নতুন এশিয়ান (Asian Games) রেকর্ডও গড়ল ভারতীয় জুটি।
যোগ্যতা অর্জন পর্বে ১২টি দলের মধ্যে চতুর্থ হয়ে ফাইনালে উঠেছিল ভারত। নীরু-কিনানের (Neeru Dhanda) (Kynan Chenai) মোট স্কোর ছিল ১৩৬। চিন ১৪২ পয়েন্ট নিয়ে প্রথম, কাতার ১৩৯ এবং ইরান ১৩৮ পয়েন্ট নিয়ে পরের দুই স্থানে ছিল। ফাইনালে অবশ্য হিসাব বদলে যায়। ভারত ৩৪ পয়েন্ট পেয়ে সোনা জিতে নেয়। কাতারের মহম্মদ আল-রুমাইহি ও রে বাসিল ৩২ পয়েন্ট নিয়ে রুপো পান। চিনের কিউ ইং ও সুন ইউনং ২৩ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতেন।
এর আগে এশিয়ান রেকর্ড (Asian Games) ছিল কাতারের দখলে—৩০ পয়েন্ট। চলতি বছরের জানুয়ারিতেই সেই রেকর্ড তৈরি হয়েছিল। মাত্র কয়েক মাসের মধ্যেই তা ভেঙে দিল ভারত। যোগ্যতা পর্বে নীরুর চেয়ে অনেক ভাল শুট করেছিলেন কিনান। তাঁর স্কোর হয় ৭৩, নীরুর ৬৩(Neeru Dhanda)। মঙ্গলবার ব্যক্তিগত ট্র্যাপের সোনা জেতার পথে প্রবল বৃষ্টি ও ঠান্ডার মধ্যে দীর্ঘ সময় শুট করতে হয়েছিল নীরুকে (Neeru Dhanda)। তার প্রভাব বুধবারের শরীরেও ছিল বলে জানিয়েছেন তিনি (Neeru Dhanda)।
ফাইনালে অবশ্য ধীরে ধীরে ছন্দ ফিরে পান নীরু (Neeru Dhanda)। কিনান (Kynan Chenai)শুরু থেকেই ধারাবাহিক ছিলেন। দু’জনের সমন্বয়েই শেষ পর্যন্ত এশিয়ান গেমসে (Asian Games) আরও একটি সোনা এল ভারতের ঘরে।
কিনানের (Kynan Chenai) বাবা দারিয়াসও জাতীয় স্তরের শটগান শুটার। বাবার পুরনো বন্দুকের ব্যারেল ব্যবহার করেই এই সাফল্য এসেছে বলে জানান কিনান। তাঁর কথায়, ‘আজ যে ব্যারেলটি দিয়ে শুট করেছি, সেটি আমার বাবার। আমি ওঁর কাছ থেকে চুরি করে নিয়েছিলাম (হাসি)। খুব ভাল লাগছে যে সেটা আমার পক্ষেএতটা ভাগ্যবান হয়েছে।’
কিনান (Kynan Chenai) মজা করে বলেন, ‘আশা করি, বাবা এটা ফেরত চাইবেন না! উনি দু’বার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। আমার ধারণা, এই ব্যারেলটা প্রায় ৩০ বছর আগে কিনেছিলেন।’
নীরু-কিনান জুটি এর আগেও চলতি বছরে বিশ্বকাপে ব্রোঞ্জ জিতেছিল। তাই ভবিষ্যতেও এই জুটি ধরে রাখার ইচ্ছা রয়েছে কিনানের (Kynan Chenai)। তাঁর কথায়, ‘আমরা মিক্সড টিম হিসাবে একসঙ্গে থাকতে চাই। তবে সেটা শেষ পর্যন্ত ফেডারেশনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে।’
এই সোনা নীরুর এশিয়ান গেমস (Asian Games) অভিযানকে আরও উজ্জ্বল করল। মঙ্গলবার ব্যক্তিগত ট্র্যাপে সোনা এবং তার আগে মহিলাদের দলগত ট্র্যাপে রুপোর পর মিক্সড টিমে আরও একটি সোনা পেলেন ২৬ বছরের শুটার। ফলে তাঁর ঝুলিতে এশিয়ান গেমসে মোট তিনটি পদক এল।
শুটিং থেকে এখনও পর্যন্ত ভারতের পদকসংখ্যা ১৫—তিনটি সোনা, আটটি রুপো এবং চারটি ব্রোঞ্জ। ২০২৩ হাংঝৌ এশিয়ান গেমসে (Asian Games) ভারতীয় শুটাররা মোট ২২টি পদক জিতেছিলেন, যার মধ্যে ছিল সাতটি সোনা।
দেখুন:




