বিশ্বকাপ জয়ের পর ঘরের মাঠে প্রথম ম্যাচ। আর সেই ম্যাচেই গোলের উৎসব পালন করল স্পেন। লামিনে ইয়ামালের (Lamine Yamal) জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ৪-১ উড়িয়ে উয়েফা নেশনস লিগে (Nations League) দুরন্ত ছন্দ ধরে রাখল বিশ্বচ্যাম্পিয়নরা। অন্য দিকে ১০ জনের চেক প্রজাতন্ত্রকে ২-০ হারিয়ে নেশনস লিগে প্রথম জয় পেল ইংল্যান্ড।
সেভিয়ায় মঙ্গলবারের রাতটা ছিল স্পেনের। জুলাইয়ে বিশ্বকাপ জেতার পরে প্রথম বার ঘরের মাঠে খেলতে নেমেছিল তারা। ম্যাচের (Nations League) আগে অধিনায়ক রদ্রি মাঠে বিশ্বকাপ ট্রফি নিয়ে হাজির হন। তার পরেই শুরু হয় ইয়ামাল-ঝড় (Lamine Yamal)।
ম্যাচের মাত্র দুই মিনিটেই স্পেনকে এগিয়ে দেন ইয়ামাল (Lamine Yamal)। আলেক্স বায়েনার বল বুদ্ধিমত্তার সঙ্গে ছেড়ে দেন ফের্মিন লোপেস। সেখান থেকেই নেওয়া শটে দূরের পোস্ট ঘেঁষে বল জালে পাঠান ইয়ামাল (Lamine Yamal)।
তবে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে আসে ক্রোয়েশিয়া। ২৮ মিনিটে ইভান পেরিসিচের ক্রস থেকে হেডে গোল করেন দিয়োন বেলজো। সমতা ফিরেছিল ঠিকই, কিন্তু ক্রোয়েশিয়ার সেই আনন্দ স্থায়ী হয়নি। মাত্র তিন মিনিটের মধ্যেই ফের এগিয়ে যায় স্পেন। এ বার ইয়ামালের (Lamine Yamal) ক্রস থেকে হেডে গোল করেন মার্ক পুবিল।
দ্বিতীয়ার্ধেও একই রকম দাপট বজায় ছিল স্পেনের। ৬৩ মিনিটে পেদ্রির পাস পেয়ে বক্সের ডান দিক থেকে দুরন্ত শটে নিজের দ্বিতীয় গোল করেন ইয়ামাল (Lamine Yamal)। ৮৯ মিনিটে নিকো উইলিয়ামসের গোলে স্কোরলাইন হয় ৪-১। ফলে পরপর দুই ম্যাচে জয় নিয়ে গ্রুপ এ৩-এ নিখুঁত শুরু করল স্পেন।
এই জয়ের সঙ্গে স্পেনের অপরাজিত থাকার দৌড়ও বহাল রইল। টানা ৪০ ম্যাচে অপরাজিত রয়েছে তারা । ২০২৩-এর নেশনস লিগ ফাইনালে ক্রোয়েশিয়াকে পেনাল্টিতে হারিয়েছিল স্পেন। তিন বছর পর ফের সেই প্রতিপক্ষকে ফের বড় ব্যবধানে হারাল তারা। ম্যাচের পরে ইয়ামাল (Lamine Yamal)বলেন, ‘বিশ্বকাপ ট্রফিটা এখানে নিয়ে আসতে পেরে আমরা খুবই উত্তেজিত ছিলাম’।
আরও পড়ুন: সিরাজ ফিরবেন, নাকি অভিষেক হবে অকিবের? গুয়াহাটিতে পেস আক্রমণ নিয়ে ধন্দে ভারত
১০ জনের চেকিয়াকে হারাল ইংল্যান্ড
প্রাগে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে শুরুটা অবশ্য ইংল্যান্ডের খুব একটা স্বস্তির ছিল না। ২৩ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেক মিডফিল্ডার পাভেল শুলৎস। এলিয়ট অ্যান্ডারসনকে মারাত্মক ফাউলের জন্য তাঁকে দ্বিতীয়ার্ধের আগেই মাঠের বাইরে যেতে হয়।
তবু প্রথমার্ধে ১০ জনের চেকিয়াকে ভাঙতে পারেনি ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধের শুরুতেই আসে কাঙ্ক্ষিত গোল। দীর্ঘ দিন পরে ইংল্যান্ডের প্রথম একাদশে সুযোগ পাওয়া ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ক্রস থেকে হেডে গোল করেন অ্যান্টনি গর্ডন।
৬৯ মিনিটে ব্যবধান বাড়ান অধিনায়ক হ্যারি কেন। বক্সের মধ্যে আলগা বল পেয়ে নিখুঁত শটে দূরের কোণ দিয়ে বল জালে জড়ান তিনি। শেষ পর্যন্ত ২-০-য় জয়ের হাসি মুখে নিয়ে মাঠ ছাড়ে থমাস টুখেলের দল।
অন্য ম্যাচে গ্রুপ বি১-এ স্কটল্যান্ডকে তাদের ঘরের মাঠে ৩-০ হারিয়েছে সুইৎজারল্যান্ড। ম্যাচের ১১ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্কটল্যান্ডের জ্যাক হেন্ড্রি। সেই সুবিধা কাজে লাগিয়ে জয় তুলে নেয় সুইসরা।
দেখুন:




