• facebook
  • twitter
  • youtube
Monday, 21 September, 2026

মেসির স্বপ্নের ফ্রি-কিক গোলও বাঁচাতে পারল না! সান দিয়েগোর সঙ্গে ড্র করে পয়েন্ট খোয়াল ইন্টার মায়ামি

ম্যাচের শুরুতেই অবশ্য ধাক্কা খায় মায়ামি। ১২ মিনিটে জেপ্পে টভার্সকভের দুরন্ত থ্রু বল ধরে মায়ামির গোলরক্ষক ডেন স্ট ক্লেয়ারের মাথার উপর দিয়ে চিপ করে সান দিয়েগোকে এগিয়ে দেন ডেনমার্কের আন্দের্স ড্রেয়ার। ১-০ পিছিয়ে পড়ে ঘরের মাঠের দল

মেসির স্বপ্নের ফ্রি-কিক গোলও বাঁচাতে পারল না! সান দিয়েগোর সঙ্গে ড্র করে পয়েন্ট খোয়াল ইন্টার মায়ামি

Photo: Representational Image

স্বপ্নের গোল করলেন লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে লুই সুয়ারেজের গোলে ২-১-ও হয়। তবু জয় আসেনি। শেষ ১০ মিনিটে ফের গোল হজম করে সান দিয়েগোর (San Diego) সঙ্গে ২-২ ড্র করে মায়ামি।

ফলে এমএলএস-এর ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া হল মেসিদের (Lionel Messi)। আটটি ম্যাচ বাকি থাকতে ন্যাশভিলের থেকে ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে মায়ামি।

ম্যাচের শুরুতেই অবশ্য ধাক্কা খায় মায়ামি। ১২ মিনিটে জেপ্পে টভার্সকভের দুরন্ত থ্রু বল ধরে মায়ামির গোলরক্ষক ডেন স্ট ক্লেয়ারের মাথার উপর দিয়ে চিপ করে সান দিয়েগোকে এগিয়ে দেন ডেনমার্কের আন্দের্স ড্রেয়ার। ১-০ পিছিয়ে পড়ে ঘরের মাঠের দল।

আরও পড়ুন: মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারাল আতলেতিকো, জুভেন্টাসের স্বস্তি, পিএসজি-র ক্লাসিক জয়

তবে ১২ মিনিটের সেই ধাক্কা সামলে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মায়ামি। বলের দখল থেকে আক্রমণ—দুই ক্ষেত্রেই এগিয়ে ছিল তারা। ২৪ মিনিটে সেই চাপের ফলও মেলে মেসির (Lionel Messi) দুরন্ত গোলে।

বক্সের সামনে থেকে মেসির বাঁকানো ফ্রি-কিক ভিড়ের মধ্যে দিয়ে এমন বাঁকানো পথে এগোয় যে, সান দিয়েগোর গোলরক্ষকের কিছু করার ছিল না। পোস্টের ভিতরের দিকে লেগে বল জড়িয়ে যায় জালে। এটি মেসির (Lionel Messi) মায়ামি-সফরের ১০১তম গোল এবং চলতি এমএলএস মরসুমে ২০তম।

এর পর যেন একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়তে থাকে সান দিয়েগোর (San Diego) বক্সে। মেসি (Lionel Messi) , সুয়ারেজ, রদ্রিগো দে পল—তিন জনের কাছেই সুযোগ এসেছিল। কিন্তু সান দিয়েগোর রক্ষণ এবং গোলরক্ষক কোনও মতে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।১-১ অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও ছবিটা বদলায়নি। গোলের জন্য মরিয়া মায়ামি বার বার আক্রমণ করতে থাকে। অবশেষে ৭৪ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বক্সের প্রান্ত থেকে দে পলের নিখুঁত পাস পেয়ে বল জালে জড়িয়ে দেন ৩৯ বছরের সুয়ারেজ। ২-১ এগিয়ে যায় মায়ামি। চলতি লিগে এটি সুয়ারেজের ১৩তম গোল।

আরও পড়ুন: থামার নাম নেই গুয়ার্দিওলাহীন সিটির! সান্ডারল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, হ্যাটট্রিক করেও হার

তখন মনে হচ্ছিল, ম্যাচটা বুঝি মায়ামির হাতেই। কিন্তু ফুটবলের শেষ কথা যে শেষ বাঁশি পর্যন্ত বলা যায় না, তা ফের প্রমাণ করল সান দিয়েগো। ৮২ মিনিটে আবার সেই টভার্সকভ-ড্রেয়ার জুটি। মাঝমাঠ থেকে টভার্সকভের মাপা পাস ধরে ড্রেয়ার ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দেন। হয় ২-২। তাঁর দ্বিতীয় গোল।

শেষ মুহূর্তে বরং ম্যাচটি জেতার সুযোগ এসেছিল সান দিয়েগোর সামনেই। সংযুক্ত সময়ের শেষ দিকে পাল্টা আক্রমণ থেকে কিরান সার্জেন্টের শট কোনও মতে আটকে দেন মায়ামির গোলরক্ষক স্ট ক্লেয়ার। না হলে মেসিদের  (Lionel Messi) ঘরের মাঠ থেকে খালি হাতেই ফিরতে হত।

এই ড্র মায়ামির কাছে তাই স্বস্তির নয়, হতাশার। একের পর এক সুযোগ তৈরি করেও জয় না পাওয়ায় ন্যাশভিলের সঙ্গে ব্যবধান কমানো হল না। মেসির (Lionel Messi) ১০১তম গোলও শেষ পর্যন্ত দলকে তিন পয়েন্ট এনে দিতে পারল না।

দেখুন: