আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে কার্যত উড়িয়ে দিয়েছে ভারত। কিন্তু দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শেষ পর্যন্ত যে ছবিটা দেখা গেল, সেখানে হার-জিতের হিসাবটা যেন সবাই ভুলেই গেল।
হাতে ‘ফ্রেন্ডশিপ কাপ’ নিয়ে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরানকে (Ibrahim Zadran) নিজের পাশে ডেকে নিলেন ভারতের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। শুধু ট্রফি তোলার সময় পাশে দাঁড় করানো নয়, ভারতীয় দলের বিজয়ী ছবিতেও জাদরানকে সামিল করলেন শ্রেয়স(Shreyas Iyer)।
বৃহস্পতিবার দিল্লিতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১২৭ রানে জিতে ৩-০ ব্যবধানে সিরিজ পকেটে পুরেছে ভারত। ম্যাচ শেষে শ্রেয়সের (Shreyas Iyer)হাতে তুলে দেওয়া হয় ‘ফ্রেন্ডশিপ কাপ’। ট্রফি পাওয়ার পর সতীর্থদের সঙ্গে সেলিব্রেশনের সময় আফগান অধিনায়ককে (Ibrahim Zadran)মঞ্চে ডেকে নেন তিনি (Shreyas Iyer)। যা দেখে অনেকেই অবাক হয়ে যান।
আরও পড়ুন: যুবরাজের মন্ত্রেই ৩০ বলে সেঞ্চুরি! অভিষেককে কী বলেছিলেন তাঁর ‘স্যার’?
দু’জনে একসঙ্গে ট্রফি নিয়ে ‘চ্যাম্পিয়ন্স’ বোর্ডের দিকে এগিয়ে যান। সেখানে অপেক্ষা করছিল গোটা ভারতীয় দল। দলের বিজয়ী ছবিতে জাদরানকেও (Ibrahim Zadran) জায়গা করে দেন শ্রেয়স(Shreyas Iyer)।
Captain Shreyas Iyer invites to join Afg captain Ibrahim Zadran to join the trophy winning celebration.
India 🤝 Afganistan pic.twitter.com/JaCQd6GLWw
— VIKAS (@Vikas662005) September 18, 2026
নামেই ‘ফ্রেন্ডশিপ কাপ’, আর শেষ ছবিটা যেন সেই নামকেই সার্থক করে দিল। মাঠে অবশ্য কোনও বন্ধুত্বের ছাড় ছিল না। প্রথমে ব্যাট করে ২২১/৭ তোলে ভারত। অভিষেক শর্মা মাত্র ৩৪ বলে ১০৮ রানের ঝড় তোলেন। তাঁর ইনিংসে ছিল ১১টি ছক্কা ও ৯টি চার। সঞ্জু স্যামসন করেন ৩৫ বলে ৫০। জবাবে ১৪.১ ওভারে মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ভারত জেতে ১২৭ রানে।
আরও পড়ুন: ৩০ বলে শতরান! আফগানদের উড়িয়ে দ্রুততম টি টোয়েন্টি সেঞ্চুরির বিশ্বরেকর্ড অভিষেকের
ম্যাচের পরে ধারাভাষ্যকার সুনীল গাওস্করও শ্রেয়সের (Shreyas Iyer) এই উদ্যোগের প্রশংসা করেন। তাঁর কথায়, ‘প্রতিপক্ষকে ডেকে এনে তাদের অধিনায়ককে দলের সঙ্গে ছবি তুলতে দেওয়া—এটা দারুণ। এটাই তো চ্যাম্পিয়নদের ছবি।’
শ্রেয়সের (Shreyas Iyer) এই আচরণে ফিরে এল ২০১৮-র স্মৃতি। বেঙ্গালুরুতে আফগানিস্তানের প্রথম টেস্টে ভারতের স্ট্যান্ড-ইন অধিনায়ক অজিঙ্ক রাহানে একই ভাবে আফগান অধিনায়ক (Ibrahim Zadran) আসগর আফগান এবং তাঁর দলের সদস্যদের ভারতীয় দলের ট্রফি-উদ্যাপনের ছবিতে ডেকেছিলেন। প্রায় ন’বছর পরে দিল্লিতে সেই দৃশ্যই ফিরিয়ে আনলেন শ্রেয়স।
ভারতের জয় ছিল একেবারেই একপেশে। অভিষেকের রেকর্ড-গড়া শতরান, সঞ্জুর অর্ধশতরান এবং বোলারদের দাপটে শেষ ম্যাচেও কোনও সুযোগ পায়নি আফগানিস্তান। কিন্তু ম্যাচ শেষে শ্রেয়স দেখিয়ে দিলেন, বড় জয় মানেই শুধু প্রতিপক্ষকে হারানো নয়। প্রতিপক্ষকে সম্মানও দেওয়া যায়। ‘ফ্রেন্ডশিপ কাপ’-এর শেষ ছবিটা তাই ভারতের হাতে ট্রফি ওঠার থেকেও খানিকটা আলাদা। ক্রিকেটের সৌন্দর্য বোধহয় এখানেই।
দেখুন: “উত্তর দিন প্রধানমন্ত্রী!” পাকিস্তানের সরাসরি হুঁশিয়ারি সত্ত্বেও কেন চুপ কেন্দ্র?




