নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার মামলায় গ্রেফতার বীরেশ্বর মিত্র কে আদালত ৩সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে । এদিকে ওই ঘটনায় আগেই গ্রেপ্তার হওয়া হোটেলের মালিক আবু জাফর কে আদালত ১৬ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিয়েছে।বুধবার আবু জাফর ও বীরেশ্বর মিত্রকে ব্যা্ঙকশাল আদালতে হাজির করানো হয়েছিল। আদালতে সরকারি কৌঁসুলি সওয়াল চলাকালীন বলেন, ছোট অপরিসর জায়গায় হোটেল বানানো হয়েছে। কি ভাবে হোটেল বানানো হল তা তদন্ত সাপেক্ষ। এদিন আদালতে আবু জাফরের স্ত্রীর নামে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
মোবাইল সিম জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার ৩
মোবাইল ফোনের সিম জালিয়াতির চক্রের তদন্তে নেমে পুলিশ সম্প্রতি তিনজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তারপরেই তদন্ত নামে লালবাজারের সাইবার গোয়েন্দারা। নৌশাদ আলি,মহম্মদ দানিশ আলি,সাহিল নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।বুধবার তাদের ব্যঙকশাল আদালতে হাজির করে। সরকারি কৌঁসুলি জানান,এটি মোবাইল ফোন সিম জালিয়াতির বড় চক্র। এইসব সিম কার্ড দিয়ে বিভিন্ন রকম জালিয়াতি ও প্রতারনার কাজ করা হচ্ছে। তদন্তের জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ দরকার। আদালত ধৃতদের ১১ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।




