• facebook
  • twitter
  • youtube
Wednesday, 2 September, 2026

এসআইআর-এ নাম বাদে আটকে সেনায় যোগদানের স্বপ্ন! ডোমিসাইলের দাবিতে হাইকোর্টে দ্বারস্থ যুবক

সেনায় নিয়োগের জন্য প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে অন্যতম ডোমিসাইল সার্টিফিকেট হাতে না থাকায় তিনি আর এক ধাপও এগোতে পারছেন না। ফলে প্রশাসনিক জটিলতার কারণে তাঁর সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন কার্যত অনিশ্চয়তার মুখে।

এসআইআর-এ নাম বাদে আটকে সেনায় যোগদানের স্বপ্ন! ডোমিসাইলের দাবিতে হাইকোর্টে দ্বারস্থ যুবক

File Photo

সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করা তাঁর স্বপ্ন। নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপও সফলভাবে উত্তীর্ণ হয়েছেন তিনি। কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ‘প্রশাসনিক জটিলতা’-ই এখন তাঁর সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ডোমিসাইল সার্টিফিকেট না পাওয়ায় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক সেনা প্রার্থী।

আবেদনকারীর অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR)-এর সময় ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়ে। সেই কারণ দেখিয়েই তাঁকে ডোমিসাইল সার্টিফিকেট দিতে অস্বীকার করছে রাজ্য প্রশাসন। অথচ ভারতীয় সেনার নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক ধাপ ইতিমধ্যেই সফলভাবে পার করে ফেলেছেন তিনি।

আবেদনকারীর দাবি, নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপের জন্য তাঁর ওড়িশায় যাওয়ার কথা। কিন্তু সেনায় নিয়োগের জন্য প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে অন্যতম ডোমিসাইল সার্টিফিকেট হাতে না থাকায় তিনি আর এক ধাপও এগোতে পারছেন না। ফলে প্রশাসনিক জটিলতার কারণে তাঁর সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন কার্যত অনিশ্চয়তার মুখে।

আরও পড়ুন: কলকাতার নস্টালজিয়া ট্রামকে পুনরুজ্জীবিত করতে আগ্রহী অস্ট্রেলিয়া, অনুষ্ঠিত হল বৈঠক

এই পরিস্থিতিতে দ্রুত তাঁকে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছেন ওই যুবক। তাঁর বক্তব্য, এসআইআর (SIR)-এর সময় ভোটার তালিকায় নাম বাদ পড়ার মতো একটি বিষয় যেন দেশের সেবায় যোগ দেওয়ার পথে তাঁর বাধা না হয়ে দাঁড়ায়। বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বর্ষায় বাড়ছে ডেঙ্গুর আশঙ্কা, রাজ্যে চিহ্নিত ৫ হটস্পট জেলা